News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আট দফা দাবি নিয়ে মহিলা সংগ্রাম পরিষদের জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান
Image

আট দফা দাবি নিয়ে মহিলা সংগ্রাম পরিষদের জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান

আগরতলা, ১২ নভেম্বর : মঙ্গলবার ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যকে ড্রাগস মুক্ত করতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ, প্রতিটি পাড়ায় ড্রাগস বানিজ্য রুখতে ভিজিল্যান্স কমিটি গঠন, সমস্ত স্তরের শ্রমজীবিদের ঋণ মুকুব, এসসি-এসটি-ওবিসি ও সংখ্যালঘু নিগম থেকে নেওয়া শিক্ষা ঋণ সহ বিভিন্ন ধরনের ঋণ মুকুব, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ইত্যাদি আট দফা দাবি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সদস্যরা। 

রাজধানীর ধলেশ্বরের আশ্রম রোড স্থিত ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের দপ্তরের সম্মুখে দাঁড়িয়ে সংগঠনের রাজ্য সম্পাদিকা রিজিয়া খাতুন জানান, জেলা শাসকের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে দাবিগুলো তুলে ধরার উদ্দেশ্যে আজকের এই ডেপুটেশন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মত প্রকাশ করে বলেন, তাদের এই দাবিগুলো পূরণ হলেই একটি সুস্থ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top