News Flash

  • Home
  • দেশ
  • সুরেশ রথী গোষ্ঠীকে বিএসই-র এসআইপি-তে ‘সেরা’-র স্বীকৃতি
Image

সুরেশ রথী গোষ্ঠীকে বিএসই-র এসআইপি-তে ‘সেরা’-র স্বীকৃতি

মুম্বাই, ১১নভেম্বর (হি.স.): বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) সুরেশ রথী গোষ্ঠীকে এসআইপি-তে (সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান) ‘শ্রেষ্ঠত্বের’ সম্মান জানিয়েছে। সংস্থার এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন বিএসই-র ব্যবস্থাপনা পরিচালক আর. সুন্দররামন।

সুরেশ রথী গ্রুপের তরফে সোমবার জানানো হয়েছে, এই স্বীকৃতিকে সুন্দররামন সংস্থার ব্যতিক্রমী পরিষেবা এবং তার গ্রাহকদের আর্থিক ক্ষমতায়নের প্রতি অঙ্গীকারের প্রমাণ হিসাবে চিহ্ণিত করেছেন। তিনি জোর দিয়েছেন যে বিএসই এধরণের উদ্যোগগুলিকে স্বীকৃতি দিতে এবং উৎসাহিত করতে আগ্রহী। এসআইপি-র মাধ্যমে পরিকল্পিত বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টিকে উৎসাহিত করে।

এই উপলক্ষ্যে সুরেশ রথী গ্রুপের ডিরেক্টর ললিত মুন্দ্রা কৃতজ্ঞতা জানিয়ে এই স্বীকৃতিকে তাদের গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে তাদের প্রতিশ্রুতির প্রতিফলন হিসাবে বর্ণনা করেছেন। কোম্পানির বিপনন প্রধান দীপক শারদার মতে, এই সাফল্যের নেপথ্যে রয়েছে দলের কঠোর পরিশ্রম এবং গ্রাহকদের আস্থার জন্য এই অর্জন।

বিএসই সূত্রের খবর, ৪৩ বছর ধরে সংস্থার সফল উপস্থিতি এবং ১,২৫,০০০ এর বেশি সন্তুষ্ট গ্রাহকের সঙ্গে সমঝোতা রেখে সুরেশ রাঠি সিকিউরিটিজ এসআইপি-র মাধ্যমে আর্থিক সাক্ষরতা এবং সুশৃঙ্খল বিনিয়োগ প্রচারে সক্রিয়। বিএসই-র এই স্বীকৃতি দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির জন্য একটি কার্যকরী হাতিয়ার হিসেবে এসআইপি-কে আরও বিস্তৃত করবে। সহায়ক হবে খুচরো বিনিয়োগকারীদের আর্থিক ভবিষ্যতের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।

Releated Posts

‘নির্মম কংগ্রেস-জেএমএম সরকার’: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে সরব এনডিএ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): নিয়োগ ও ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের…

ByByNews Desk Aug 11, 2026

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর; আইও সাসপেন্ড

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার করলেন…

ByByNews Desk Aug 10, 2026

জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক ছড়াতে আইএসআইয়ের ‘সাইকোলজিক্যাল অপারেশন’, সতর্ক গোয়েন্দারা

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক এবং অস্থিরতা তৈরির লক্ষ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের মদতপুষ্ট…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top