News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৫১-তম প্রধান বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথ নিলেন সঞ্জীব খান্না
Image

৫১-তম প্রধান বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথ নিলেন সঞ্জীব খান্না

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সঞ্জীব খান্না। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বিচারপতি সঞ্জীব খান্নাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিচারপতি সঞ্জীব খান্না হলেন সুপ্রিম কোর্টের ৫১-তম প্রধান বিচারপতি।

সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। আগামী ৬ মাসের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদের দায়িত্বভার সামলাবেন সঞ্জীব খান্না। ১৯৬০ সালের ১৪ মে জন্ম বিচারপতি খান্নার। ১৯৮৩ সালে দিল্লি বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তাঁর নাম নথিভুক্ত হয়। দিল্লির নিম্ন আদালত, পরবর্তীকালে দিল্লি হাইকোর্ট এবং বিভিন্ন ট্রাইবুনালে তিনি প্র্যাকটিস করেন। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারক এবং ২০০৬ সালে পার্মানেন্ট বিচারক হন তিনি।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top