নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ অক্টোবর৷৷ অজ্ঞাত পরিচয় এক শিশু খোয়াই শহরে একাকী৷ প্রাথমিক সাহায্যে এগিয়ে এল খোয়াই থানার পুলিশ৷ চবিবশ ঘন্টা পর বাকি কাজটা করল খোয়াই মহকুমা আইন সেবা কমিটির পিএলভিরা৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ২৬ অক্টোবর খোয়াই লাঠাবাড়িতে শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিল রানীরবাজার নোয়াগাঁও এলাকার বাসিন্দা সঞ্জিব সবর৷ তারপর কোন এক সময় তার সাত বছরের ছেলে উত্তম সবর বাড়ি থকে পালিয়ে আসে৷ ২৭ অক্টোবর এই শিশুটি খোয়াই শহরে ঘুরাঘুরি করলেও খোয়াইবাসীর নজর এই নাবালকের উপর পড়েনি৷ এদিনই রাত ১১টা নাগাদ শিশুটির দিকে নজর যায় খোয়াই থানার পুলিশের৷ উত্তম নামে ঐ শিশুটিকে বার কয়েক তার নাম ঠিকানা জিজ্ঞেস সরলেও কোন সদুত্তর না মেলায় তাকে খোয়াই থানায় নিয়ে আসে পুলিশ৷ পরবর্তী সময় শুক্রবার খোয়াই থানার পুলিশ যোগাযোগ করে পিএলভি অর্পণা ধরের সাথে৷ তিনিই উদ্যোগ নিয়ে শিশু সংক্রান্ত হেল্প লাইনে যোগাযোগ করেন এবং আগরতলা থেকে চাইল্ড লাইনের কর্মীরা ছুটে আসেন৷ এর মধ্যেই লাঠাবাড়ি এলাকায় খবর যায় যে খোয়াই থানায় একটি শিশু রয়েছে৷ তারপরই শিশুটির পরিবারের লোকজন খোয়াই থানায় আসে এবং উত্তম সবরকে সনাক্ত করে তার পরিবার৷ উপযুক্ত প্রমাণ পেয়ে খোয়াই মহকুমা আইন সেবা কমিটির পিএলভি অর্পণা ধরের সহযোগিতায় শিশুটিকে তার পরিবারের হাতে তোলে দেওয়া হয়৷
একাকী নাবালক ফিরে গেল ঘরে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















