News Flash

Image

একাকী নাবালক ফিরে গেল ঘরে

uttam-sabarনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ অক্টোবর৷৷ অজ্ঞাত পরিচয় এক শিশু খোয়াই শহরে একাকী৷ প্রাথমিক সাহায্যে এগিয়ে এল খোয়াই থানার পুলিশ৷ চবিবশ ঘন্টা পর বাকি কাজটা করল খোয়াই মহকুমা আইন সেবা কমিটির পিএলভিরা৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ২৬ অক্টোবর খোয়াই লাঠাবাড়িতে শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিল রানীরবাজার নোয়াগাঁও এলাকার বাসিন্দা সঞ্জিব সবর৷ তারপর কোন এক সময় তার সাত বছরের ছেলে উত্তম সবর বাড়ি থকে পালিয়ে আসে৷ ২৭ অক্টোবর এই শিশুটি খোয়াই শহরে ঘুরাঘুরি করলেও খোয়াইবাসীর নজর এই নাবালকের উপর পড়েনি৷ এদিনই রাত ১১টা নাগাদ শিশুটির দিকে নজর যায় খোয়াই থানার পুলিশের৷ উত্তম নামে ঐ শিশুটিকে বার কয়েক তার নাম ঠিকানা জিজ্ঞেস সরলেও কোন সদুত্তর না মেলায় তাকে খোয়াই থানায় নিয়ে আসে পুলিশ৷ পরবর্তী সময় শুক্রবার খোয়াই থানার পুলিশ যোগাযোগ করে পিএলভি অর্পণা ধরের সাথে৷ তিনিই উদ্যোগ নিয়ে শিশু সংক্রান্ত হেল্প লাইনে যোগাযোগ করেন এবং আগরতলা থেকে চাইল্ড লাইনের কর্মীরা ছুটে আসেন৷ এর মধ্যেই লাঠাবাড়ি এলাকায় খবর যায় যে খোয়াই থানায় একটি শিশু রয়েছে৷ তারপরই শিশুটির পরিবারের লোকজন খোয়াই থানায় আসে এবং উত্তম সবরকে সনাক্ত করে তার পরিবার৷ উপযুক্ত প্রমাণ পেয়ে খোয়াই মহকুমা আইন সেবা কমিটির পিএলভি অর্পণা ধরের সহযোগিতায় শিশুটিকে তার পরিবারের হাতে তোলে দেওয়া হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top