News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সন্দেহের জেরে ফেরিওয়ালাকে মারধর করলো এলাকাবাসী
Image

সন্দেহের জেরে ফেরিওয়ালাকে মারধর করলো এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১০ নভেম্বর:
চন্ডিপুর ব্লকের পেঁচারডহর এলাকায় এক ফেরিওয়ালাকে মারধর করে এলাকাবাসী বলে অভিযোগ। জানা যায় মতিবুর রহমান নামে এক ফেরিওয়ালা ওই এলাকায় যায় ফেরি করতে। তখন নাকি স্থানীয়রা তার নামধাম জিজ্ঞাসা করে সে তার নাম বলে। এরপর আধার কার্ড দেখতে চায় স্থানীয়রা সেই ফেরিওয়ালার কিন্তু সে আধার কার্ড দেখাতে পারেনি বলে তাকে বেধড়কভাবে মারপিট চালায় স্থানীয়রা। যার ফলে সে গুরুতরভাবে আহত হয়। তার বাড়ি পশ্চিমবাংলার মুর্শিদাবাদে।

কৈলাসহর টিলাবাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকে। এবং সে কৈলাশহরে দীর্ঘদিন ধরে ফেরির ব্যবসা করে যাচ্ছে বলে সে জানায়। পরবর্তী সময় কৈলাশহর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে সে কৈলাশহর থানার হেফাজতে রয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top