News Flash

  • Home
  • Uncategorized
  • পঁুজিপতিদের কব্জায় আয়ুর্বেদ, চলছে ধর্মের নামে টানাটানি, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
Image

পঁুজিপতিদের কব্জায় আয়ুর্বেদ, চলছে ধর্মের নামে টানাটানি, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ আয়ুর্বেদ পুরোপুরি পঁুজিপতিদের কব্জায় চলে গেলে এবং প্রাচীন এই চিকিৎসা

শুক্রবার আগরতলায় জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ নিজস্ব ছবি৷
শুক্রবার আগরতলায় জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ নিজস্ব ছবি৷

পদ্ধতিকে ধর্মের নামে ব্যবহার করা হলে এর উপকারিতা থেকে মানুষ বঞ্চিত হবে বলে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভের সুরে বলেন, আয়ুর্বেদকে ধর্মের মধ্যে টেনে আনা হচ্ছে৷ শুধু তাই নয়, ভারতের প্রাচীন এই ঐতিহ্যশালী চিকিৎসা ব্যবস্থা আয়ুষের হাত থেকে হাতছাড়া হয়ে পঁুজিপতিদের দখলে চলে যাচ্ছে৷ তাতে, আয়ুর্বেদ ওষুধের গুণমান নিয়ে প্রশ্ণ উঠবেই বলে স্বাস্থ্যমন্ত্রী জোর গলায় দাবি করেন৷
এদিন তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থায় আধুনিকীকরণের সাথে সাথে আয়ুর্বেদেও অনেক পরিবর্তন এসেছে৷ কিন্তু এই আয়ুর্বেদকে ধর্মের মধ্যে টেনে আনা হচ্ছে৷ ধর্ম মানেই মানুষের বিশ্বাস৷ তাই তিনি মনে করেন, ধর্মকে রাজনীতির সাথে যুক্ত করা উচিত নয়৷ কিন্তু আয়ুর্বেদে ধর্মকে ব্যবহার করা হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী চিন্তা ব্যক্ত করেন৷
মূলত, এদিন অনুষ্ঠান মঞ্চে বিষ্ণু দেবতার ছবিতে মাল্যদান করা হয়৷ বিষ্ণুর অবতার হচ্ছে ধন্যন্তরী যিনি আয়ুর্বেদে আবিষ্কারক৷ ২৮ অক্টোবর ধন্যন্তরীর জন্মদিবসকে আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করা হয়৷ এদিন, অনুষ্ঠানে সংসৃকতের শ্লোকও পাঠ করা হয়৷ এই সমস্ত কারণে স্বাস্থ্যমন্ত্রী এদিন ধর্মের সাথে আয়ুর্বেদের কোথায় মিল রয়েছে সেই প্রশ্ণ তুলেছেন৷ তাঁর সাফ কথা ধর্মের বিষয়ে যে সমস্ত কিছু দাবি করা হয় তা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে৷ যারা গবেষক তারাই এর বিস্তৃত ব্যাখ্যা দিতে পারেন৷ কিন্তু আয়ুর্বেদকে ধর্মের সাথে মিশিয়ে দেওয়া হলে কেবলমাত্র হিন্দু ধর্মাবলম্বীর মানুষ এর উপকারিতা ভোগ করতে পারবেন৷ তিনি প্রশ্ণ তুলে বলেন, ভারতের প্রাচীন এই চিকিৎসাশৈলী কেবলমাত্র হিন্দুদের জন্য এমনটা কেন হবে৷ যদি তাই হয়ে থাকে, তাহলে অন্য ধর্মের মানুষ এই চিকিৎসার উপকারিতা কি করে পাবেন৷ তাই ধর্মের সাথে আয়ুর্বেদকে জড়িয়ে ফেলা হলে প্রশ্ণ উঠবেই বলে তিনি মন্তব্য করেন৷
এদিকে, দেশে আয়ুর্বেদ ক্রমশ আয়ুষের হাতছাড়া হয়ে যাচ্ছে৷ স্বাস্থ্যমন্ত্রী এদিন সরাসরি রামদেবের পতঞ্জলী সংস্থাকে কটাক্ষ করে বলেন, এখন আয়ুর্বেদ তাঁদের কব্জায় রয়েছে৷ গোটা দেশে তাদের তৈরি আয়ুর্বেদিক ওষুধ বিক্রি হচ্ছে৷ তাতে তারা মুনাফা কামাচ্ছে৷ কিন্তু প্রশ্ণ হল এই আয়ুর্বেদিক ওষুধে গুণমান কে রক্ষা করছে৷ তাঁর দাবি, ভারত সরকারের এমন কোন ল্যাব নেই যেখানে ঐ ওষুধগুলি পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব৷ তাহলে, এই ওষুধগুলোর বাজারজাত করার ছাড়পত্র কিভাবে দেওয়া হচ্ছে সেই প্রশ্ণ করেন স্বাস্থ্যমন্ত্রী৷
এই সমস্ত বিষয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, আয়ুর্বেদের উপকারিতা সকলে যাতে পান তার জন্য লক্ষ্য রাখতে হবে গোড়ামি যাতে না থাকে৷ এই আয়ুর্বেদের গ্রহণযোগ্যতা সকলের কাছে হতে পারে সেদিকে নজর দিতে হবে৷ এর পাশাপাশি তিনি আয়ুর্বেদিক চিকিৎসকদের সতর্ক করে বলেন, আয়ুর্বেদিক ওষুধপত্র গুণমানসম্পন্ন কিনা সেটা সম্পর্কে চিন্তা রাখতে হবে৷ পাশাপাশি ধর্মের দোহাই দিয়ে আয়ুর্বেদকে নির্দিষ্ট একটি জাতির দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিনা সেদিকেও চিকিৎসকদের খেয়াল রাখতে হবে৷ আজকাল বাজারে ব্র্যান্ড ছাড়া কিছুই চলছে না৷ সেই ব্র্যান্ডেড ওষুধগুলোর বিষয়ে চিকিৎসকরা নজর না রাখলে ফল বিপরীত হতে পারে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top