News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের সাথে রফা না হওয়ায় দশ লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক
Image

পুলিশের সাথে রফা না হওয়ায় দশ লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ অক্টোবর৷৷ আবারো নেশা জাতিয় ফেন্সিডিল আটকে বড়সরো সাফল্য পেল আসামের বাজারীছড়া থানার পুলিশ৷ অবশ্য প্রায়ই থানাবাবুদের সাহায্য ও সহযোগীতায় নেশা কারবারীরা নিরাপদে তাদের গন্তব্যস্থলে

ফেন্সিডিল বোঝাই ট্রাক (বাঁয়ে) ও উদ্ধার হওয়া ফেন্সিডিলি (ডানে)৷ ছবি নিজস্ব৷
ফেন্সিডিল বোঝাই ট্রাক (বাঁয়ে) ও উদ্ধার হওয়া ফেন্সিডিলি (ডানে)৷ ছবি নিজস্ব৷

পৌঁছতে পারে৷ উত্তর ও দক্ষিণ ভারতের পণ্যবোঝাই ট্রাকগুলি অধিক ভাড়া পাওয়ার জন্য ত্রিপুরাতে আসতে উদ্যোগী৷ তার উপর সোনায় সোহাগা সঙ্গে ফেন্সিডিল সহ বিভিন্ন নেশা সামগ্রী নিয়ে রাজ্যে প্রবেশ করতে পারলে একে তিনগুন ভাড়া পাওয়া যায়৷ তাই নেশা সামগ্রী নিয়ে আসতে অধিক পছন্দ বহিঃরাজ্যের চালকদের৷ আর তাতে রাজ্যে প্রবেশের পথে চুড়াইবাড়ি গেইটে প্রথমে রয়েছে উর্দিধারী পুলিশবাবুরা৷ তাদের সঙ্গে আর্থিক লেনদেনের কারনেই বিনা বাধায় কমপ্লেক্সে প্রবেশ করতে সক্ষম হয় লরিগুলি৷ তারপর গেইট অতিক্রম করাতে রয়েছেন বড়মাপের দালালচক্র৷ সেইলটেক্সের কর্তাদের অর্থের বিনিময়ে অন্ধ করে দিয়ে রাজধানী ও উদয়পুর সহ সোনামুড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচার করা হয়৷
এদিকে, শুক্রবার চুড়াইবাড়ি থানার সঙ্গে আর্থিক লেনদেনে ব্যাঘাত ঘটায় দশ লক্ষাধিক ফেন্সিডিল আটক করে৷ কলকাতা থেকে ফিটকিরি নিয়ে ত্রিপুরার উদয়পুরে আসার পথে গুয়াহাটি থেকে প্রচুর পরিমাণ নেশার কফ সিরাপ ফেন্সিডিল ও এক কার্টুন ট্যাবলেট উদ্ধার করেন ত্রিপুরার লাগোয়া আসাম চুড়াইবাড়ি থানার ওসি সুপ্রীয় ভট্টাচার্য৷ যদিও ফেন্সিডিলগুলি বাজারীছড়া থানার হাতে তুলে দেওয়ায় সেখানে গুনা হয়নি৷ তাই ওসিবাবু আনুমানিক দশ লক্ষ টাকার বাজারমূল্য দেন৷ কিন্তু, এইচআর-৫৫এন-৩৯৬৩ নম্বরের ট্রাকে যে নেশার কফ সিরাপ মজুত রয়েছে তাতে কুড়ি লক্ষাধিক টাকার ফেন্সিডিল রয়েছে বলে অনুমান৷ ত্রিপুরায় প্রবেশের মুখেই ফেন্সিডিল আসাম পুলিশ সিজ করে বসে৷ এদিকে, ত্রিপুরা পুলিশ ও বিক্রয়কর দপ্তরের কর্মীদের সহযোগিতায় প্রতিনিয়ত রাজ্যে নেশা সামগ্রী প্রবেশে করছে৷ তাতে যেমন রাজ্যের ফেন্সিডিল চোরাকারবারীদের মদত হচ্ছে তেমনি তাদের আর্থিক সমৃদ্ধিও বিকাশ হচ্ছে৷ উত্তর জেলা রাজ্যের প্রবেশ দ্বার হওয়ায় অবাধে নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ করছে৷ তাতে জেলার প্রাশাসনিক কর্তারা অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top