News Flash

  • Home
  • দিনের খবর
  • উপনির্বাচনের আগেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

উপনির্বাচনের আগেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): উপনির্বাচনের আগেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচনী প্রচারে নয়, মূলত প্রশাসনিক বৈঠক করতেই তাঁর এই উত্তরবঙ্গ সফর বলে নবান্ন সূত্রে খবর।

এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, আগামী ১১ নভেম্বর কলকাতা থেকে বাগডোগরা উড়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে সরাসরি তিনি পৌঁছে যাবেন দার্জিলিংয়ে। ১২ নভেম্বর বেলা সাড়ে তিনটায় জিটিএ-র চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

১৩ই বেলা তিনটেয় দার্জিলিংয়ের ম্যালে সরস মেলার উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।এরপর ১৪ তারিখ তিনি শিলিগুড়ি হয়ে শেষ করবেন উত্তরবঙ্গ সফর।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে পাহাড়ে ভালো ফল করেনি তৃণমূল কংগ্রেস। তবে পাহাড়ের উন্নয়ন যেন থেমে না যায়, সেদিকেও সতর্ক রাজ্য সরকার। দার্জিলিংয়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে অনিত থাপার সঙ্গে রাজ্য সরকারের সুসম্পর্ক রয়েছে। তাই উন্নয়নে কখনওই পাহাড়কে বিমুখ করেননি মুখ্যমন্ত্রী মমতা।

লোকসভা নির্বাচনে ফল ভাল না হলেও এবার লোকসভা নির্বাচনের পর পাহাড়ে যাচ্ছেন তিনি। এই মুহূর্তে পাহাড়ে তিন পুরসভার ভোট বাকি রয়েছে। হাইকোর্টের নির্দেশে দ্রুত সেই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পাহাড়ে এলে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করতে পারেন।

Releated Posts

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার ইস্তফা, ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই পদত্যাগ

নয়াদিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): যশবন্ত বর্মার, এলাহাবাদ হাইকোর্টের-এর বিচারপতি, চলমান ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই হঠাৎ পদত্যাগ করলেন। তিনি রাষ্ট্রপতি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

‘কোনও লেনদেন নেই’: তৃণমূলকে চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের, ভাইরাল ভিডিও খারিজ

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়াল। আজুপ (আম জনতা উন্নয়ন পার্টি)-এর সভাপতি হুমায়ুন কবির…

ByByNews Desk Apr 10, 2026

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top