News Flash

  • Home
  • দিনের খবর
  • আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৫ জনের
Image

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৫ জনের

ফিরোজাবাদ, ৯ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও এই দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত বাসটি। শনিবার ফিরোজাবাদ (গ্রামীণ) পুলিশ সুপার অখিলেশ ভাদোরিয়া বলেছেন, বাসটি মথুরা থেকে লখনউ যাচ্ছিল, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর থানা নাসিরপুরের কাছে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বাস চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সুপার জানিয়েছেন, লখনউয়ের মোহাদ্দীনপুরের বাসিন্দা সন্দীপ তাঁর চার বছরের ছেলে সিদ্ধার্থের মুণ্ডন অনুষ্ঠানে মথুরায় গিয়েছিলেন। বাসে তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনসহ প্রায় ২০ জন ছিলেন। মথুরা থেকে ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় সন্দীপের স্ত্রী নীতু (৪২) এবং তাঁর দুই মেয়ে ও ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন গীতা (৪২), হৃতিক (১২), কার্তিক (৯), প্রাণশু (১৩), সঞ্জীবন (৪৩), সুশীল কুমার (৩০), শশী দেবী (৪৪), চমচম (৪), সাবিত্রী দেবী (৪১), আরোহি (দেড় বছর), রিয়া (১৬), পুনম (২৯), ফুলমতি (৪০), সারিকা (১৩) ও রুবি (২৯), সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top