News Flash

  • Home
  • দেশ
  • মার্শাল দিয়ে জম্মু ও কাশ্মীর বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের বের করে দেওয়া গণতন্ত্রের হত্যা: মুখ্যমন্ত্রী সাই
Image

মার্শাল দিয়ে জম্মু ও কাশ্মীর বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের বের করে দেওয়া গণতন্ত্রের হত্যা: মুখ্যমন্ত্রী সাই

রায়পুর, ৮ নভেম্বর (হি.স.): ফের ধুন্ধুমার পরিস্থিতি জম্মু ও কাশ্মীর বিধানসভায়। ৩৭০ ধারা নিয়ে শুক্রবারও অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর বিধানসভা। রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। আওয়ামী ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখকে মার্শালরা বিধানসভা থেকে বের করে দেন। বিজেপি বিধায়করা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে থাকেন।

জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার আবদুল রহিম রাথেরের নির্দেশে, যে সমস্ত বিধায়করা বিধানসভার ওয়েলে নামেন, তাঁদের মার্শালরা বের করেন দেন। এই ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলে উল্লেখ করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই।

তিনি বলেন যে, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা অপসারণ হয়েছে, জম্মু ও কাশ্মীরে সমৃদ্ধি এসেছে, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং সন্ত্রাসবাদের ঘটনা ৭০ শতাংশ কমে গেছে। বিদেশী নাগরিকদের এখানে আসা ৩০০ শতাংশ বেড়েছে। তিনি এও বলেন যে, জম্মু ও কাশ্মীরের বাজেট ১০০ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় সরকার ৮০ হাজার কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ দিয়েছে এবং ৫৬ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে। কেন্দ্র ৩৭০ ধারা অপসারণের ফলেই এত উন্নতি হয়েছে। এগুলো কংগ্রেস পছন্দ করছে না।

মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেছেন যে বিজেপি বিধায়কদের যেভাবে এদিন মার্শালরা বিধানসভা থেকে বের করে দিয়েছে তা গণতন্ত্রের হত্যা। দেশের জনগণ অবশ্যই এর জবাব দেবে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top