নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : পাকিস্তান একটি ব্যর্থ দেশ| নিজেদের ব্যর্থতা ঢাকতেই এভাবে উপত্যকায় অচলাবস্থা সৃষ্টি করছে | সম্প্রতি জম্মু-কাশ্মীরকে কেন্দ্র করে যে অচলাবস্থ আন্তর্জাতিক মঞ্চে সৃষ্টি হয়েছে, তারজন্যে পাকিস্তানকেই সবচেয়ে বেশি দায়ী করে একথা বলেন জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিং| তাঁর দাবি, একদিন পাকিস্তানের অস্তিত্বই মুছে যাবে বিশ্ব মানচিত্র থেকে|
নির্মল সিংেয়র দাবি, পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে ভারতীয় সেনা জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই ভীত তাঁদের প্রতিবেশী রাষ্ট্র| তিনি মনে করেন এইমুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সরাসরি পেরে উঠছে না পাকিস্তান| তাই জম্মু-কাশ্মীরে অচলাবস্থা সৃষ্টি করতে, এখন প্রায় প্রতিদিনই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান| এছাড়া পাক জঙ্গিরাও বিভিন্ন পথ দিয়ে সীমান্তের এপারে ঢুকে পড়ছে, অভিযোগ উপমুখ্যমন্ত্রীর|
পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করার সঙ্গে সঙ্গে ভারতীয় সেনা জওয়ানদের প্রশংসাও করেছেন উপমুখ্যমন্ত্রী| তিনি মনে করেন দেশকে কীভাবে ভালবাসতে হয়, দেশের জন্যে স্বার্থত্যাগ করতে হয়, তা আমাদের প্রত্যেক নাগরিকের ভারতীয় সেনা জওয়ানদের থেকে শেখা উচিত্| এদিকে তিনি এও জানান, যুদ্ধের ময়দানে প্রাণ গিয়েছে যে সমস্ত সেনা জওয়ানদের তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য ছাড়াও তাঁদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ারও চেষ্টায় রয়েছে কেন্দ্র|
নিজেদের ব্যর্থতা ঢাকতে উপত্যকায় অচলাবস্থা সৃষ্টি করছে পাকিস্তান : নির্মল সিং
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















