News Flash

  • Home
  • Uncategorized
  • নিজেদের ব্যর্থতা ঢাকতে উপত্যকায় অচলাবস্থা সৃষ্টি করছে পাকিস্তান : নির্মল সিং
Image

নিজেদের ব্যর্থতা ঢাকতে উপত্যকায় অচলাবস্থা সৃষ্টি করছে পাকিস্তান : নির্মল সিং

nirmal-singhনয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : পাকিস্তান একটি ব্যর্থ দেশ| নিজেদের ব্যর্থতা ঢাকতেই এভাবে উপত্যকায় অচলাবস্থা সৃষ্টি করছে | সম্প্রতি জম্মু-কাশ্মীরকে কেন্দ্র করে যে অচলাবস্থ আন্তর্জাতিক মঞ্চে সৃষ্টি হয়েছে, তারজন্যে পাকিস্তানকেই সবচেয়ে বেশি দায়ী করে একথা বলেন জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিং| তাঁর দাবি, একদিন পাকিস্তানের অস্তিত্বই মুছে যাবে বিশ্ব মানচিত্র থেকে|
নির্মল সিংেয়র দাবি, পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে ভারতীয় সেনা জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই ভীত তাঁদের প্রতিবেশী রাষ্ট্র| তিনি মনে করেন এইমুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সরাসরি পেরে উঠছে না পাকিস্তান| তাই জম্মু-কাশ্মীরে অচলাবস্থা সৃষ্টি করতে, এখন প্রায় প্রতিদিনই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান| এছাড়া পাক জঙ্গিরাও বিভিন্ন পথ দিয়ে সীমান্তের এপারে ঢুকে পড়ছে, অভিযোগ উপমুখ্যমন্ত্রীর|
পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করার সঙ্গে সঙ্গে ভারতীয় সেনা জওয়ানদের প্রশংসাও করেছেন উপমুখ্যমন্ত্রী| তিনি মনে করেন দেশকে কীভাবে ভালবাসতে হয়, দেশের জন্যে স্বার্থত্যাগ করতে হয়, তা আমাদের প্রত্যেক নাগরিকের ভারতীয় সেনা জওয়ানদের থেকে শেখা উচিত্| এদিকে তিনি এও জানান, যুদ্ধের ময়দানে প্রাণ গিয়েছে যে সমস্ত সেনা জওয়ানদের তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য ছাড়াও তাঁদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ারও চেষ্টায় রয়েছে কেন্দ্র|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top