News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ইসলামাবাদে কর্মরত ভারতীয় দূতাবাসের কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিল পাকিস্তান
Image

এবার ইসলামাবাদে কর্মরত ভারতীয় দূতাবাসের কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিল পাকিস্তান

india-pakistanইসলামাবাদ, ২৮ অক্টোবর (হি.স.) : ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠল| ইসলামাবাদে কর্মরত ভারতীয় দূতাবাসের কর্মী সুরজি সিংকে অবাঞ্ছিত বলে ঘোষণা করে বহিষ্কার করল পাকিস্তান সরকার| আগামীকাল ২৯ নভেম্বরের মধ্যে সপরিবারে ইসলামাবাদ ছাড়তে হবে তাঁকে| ভারতীয় হাই কমিশনার গৌতম বম্বাওয়ালাকে ডেকে নির্দেশ দিয়েছেন পাক বিদেশ সচিব ইজাজ আহমেদ চৌধুরি| বৃহস্পতিবার দিল্লিতে পাক দূতাবাসের কর্মী মেহমুদ আখতারকে আটক করে পুলিস| ভারতীয় সেনার গোপন নথিপত্র দেশে পাচার করছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ| দিল্লিতে পাক হাই কমিশনার আব্দুল বাসিতকে ডেকে পাঠান বিদেশ সচিব এস জয়শঙ্কর| ৪৮ ঘণ্টার মধ্যে তাকে দেশত্যাগ করতে হবে বলে সাফ জানিয়ে দেন| তার কয়েক ঘণ্টা পরই ভারতীয় আধিকারিককে বহিষ্কার করে পাল্টা জবাব দিল পাকিস্তান| উরি হামলার পর থেকেই দুদেশের সম্পর্ক ক্রমশ তলানিতে এসে পোঁছেছে| এই ঘটনায় তিক্ততা আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top