ইসলামাবাদ, ২৮ অক্টোবর (হি.স.) : ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠল| ইসলামাবাদে কর্মরত ভারতীয় দূতাবাসের কর্মী সুরজি সিংকে অবাঞ্ছিত বলে ঘোষণা করে বহিষ্কার করল পাকিস্তান সরকার| আগামীকাল ২৯ নভেম্বরের মধ্যে সপরিবারে ইসলামাবাদ ছাড়তে হবে তাঁকে| ভারতীয় হাই কমিশনার গৌতম বম্বাওয়ালাকে ডেকে নির্দেশ দিয়েছেন পাক বিদেশ সচিব ইজাজ আহমেদ চৌধুরি| বৃহস্পতিবার দিল্লিতে পাক দূতাবাসের কর্মী মেহমুদ আখতারকে আটক করে পুলিস| ভারতীয় সেনার গোপন নথিপত্র দেশে পাচার করছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ| দিল্লিতে পাক হাই কমিশনার আব্দুল বাসিতকে ডেকে পাঠান বিদেশ সচিব এস জয়শঙ্কর| ৪৮ ঘণ্টার মধ্যে তাকে দেশত্যাগ করতে হবে বলে সাফ জানিয়ে দেন| তার কয়েক ঘণ্টা পরই ভারতীয় আধিকারিককে বহিষ্কার করে পাল্টা জবাব দিল পাকিস্তান| উরি হামলার পর থেকেই দুদেশের সম্পর্ক ক্রমশ তলানিতে এসে পোঁছেছে| এই ঘটনায় তিক্ততা আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের|
এবার ইসলামাবাদে কর্মরত ভারতীয় দূতাবাসের কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিল পাকিস্তান
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















