News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহস্পতিবার পাটনায় বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার শেষকৃত্য সম্পন্ন হবে
Image

বৃহস্পতিবার পাটনায় বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার শেষকৃত্য সম্পন্ন হবে

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার জীবনাবসান হয়েছে মঙ্গলবার রাতে। বয়স হয়েছিল ৭২। দিল্লির এইমসে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। একাধিক পুরস্কার প্রাপক শারদা সিনহা ভোজপুরী ও মৈথিলি লোক সঙ্গীতের জন্য বিশেষ জনপ্রিয় ছিলেন।

জানা গেছে, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে পাটনায়। এদিন দুপুর ১২টার পর থেকে শারদা সিনহার মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন আত্মীয়-স্বজন ও তাঁর অনুরাগীরা। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বিগত ৬ বছর ধরে তিনি কর্কট রোগে আক্রান্ত ছিলেন। ২৬ অক্টোবর তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে এইমস-এ ভর্তি করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি শারদা সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, শারদা সিনহা মৈথিলি এবং ভোজপুরি সঙ্গীতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top