News Flash

Image

তিন দিনের নাগাল্যান্ড সফরে ষোড়শো অর্থ কমিশন

ডিমাপুর, ৪ নভেম্বর (হি.স.) : তিন দিনের নাগাল্যান্ড সফরে এসেছে ষোড়শ অর্থ কমিশন। পূৰ্ব নিৰ্ধারিত সূচি অনুযায়ী আজ সোমবার ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ড. অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বে চার সদস্যের দল ডিমাপুরে এসেছে। ডিমাপুর বিমানবন্দরে উচ্চস্তরের প্রতিনিধি দলকে উষ্ণ স্বাগত জানিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ওয়াই প্যাটন।

চেয়ারম্যান ড. অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বাধীন চার সদস্যের দলে রয়েছেন অজয় নারায়ণ ঝা, অ্যানি জর্জ ম্যাথিউ এবং ড. মনোজ পাণ্ডা। তাঁরা রাজ্যের আর্থিক চাহিদা এবং উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কিত বিষয়ে মূল্যায়ন করার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিক এবং মূল স্টেকহোল্ডারদের সাথে বৈঠকও করবেন৷ তাঁদের সফরের মূল কার্যক্রমে রয়েছে অবকাঠামো উন্নয়ন, সামাজিক কল্যাণ কর্মসূচি এবং আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা।

উপ-মুখ্যমন্ত্রী ওয়াই প্যাটন জানান, ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদল আগামীকাল কোহিমার আশপাশে বিদ্যমান ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানগুলি পরিদর্শন করবে। এছাড়া তাঁরা রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নয়নের চ্যালেঞ্জগুলি সম্পর্কে সরাসরি অবগত হওয়ার চেষ্টা করবেন, জানান তিনি৷

ওয়াই প্যাটন বলেন, অর্থ কমিশনের সুপারিশগুলি নাগাল্যান্ড সহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, উন্নয়নমূলক প্রয়োজনে এই সব সুপারিশ কেন্দ্রীয় সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভর করে৷

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top