News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি-এনসিআর দূষিতই, বায়ুদূষণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা 

দিল্লি-এনসিআর দূষিতই, বায়ুদূষণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা 

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাস এখনও দূষিতই। দিন দিন খারাপ হচ্ছে দিল্লির বাতাসের গুণগতমান। আগামী কয়েকদিনে দূষণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, দিল্লি ও সংলগ্ন অঞ্চলে ৩ নভেম্বর পর্যন্ত রাতে ও সকালের সময়ে ধোঁয়াশা এবং ঘন কুয়াশা থাকবে।

শীতের মরসুম কড়া নাড়ছে। প্রতি বছরের মতো এবারও দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকায় হাজির বায়ুদূষণ। শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা একিউআই ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতি যে আগামী দিনে আরও খারাপ হতে পারে, সেই আশঙ্কাই গ্রাস করছে রাজধানীবাসীকে। শনিবার সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান খারাপ ছিল। শনিবার সকালে আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮০, লোধি রোডে একিউআই ছিল ২২৭।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top