ক্রীড়া প্রতিনিধি আগরতলা। আগামী ১১ ই নভেম্বর থেকে ১৫ ই নভেম্বর নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর-পূর্বাঞ্চলীয় ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দল গঠনের লক্ষ্যে দুদিনের এক বিশেষ শিবিরের আয়োজন করে। শিবিরের রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মোট ১১৪ জন ফুটবলার অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ড সিলেকশন কমিটি দল গঠন শিবিরে অংশগ্রহণকারী ফুটবলারদের মধ্যে ৩৪ জনকে নির্বাচিত করে বিশেষ প্রশিক্ষণের জন্য। আগামী পয়লা নভেম্বর থেকে কোচিং ক্যাম্প শুরু হবে ত্রিপুরা ইউনিভার্সিটি ক্যাম্পাস গ্রাউন্ডে। সময় খুবই কম এর মধ্যে থেকে টিম নির্বাচন করে সম্ভবত আগামী আট নভেম্বর ত্রিপুরা ইউনিভার্সিটি বয়েজ টিম নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে। এখানে উল্লেখ্য আগামী ডিসেম্বর মাসে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের জন্য টুর্নামেন্ট অনেকটা এগিয়ে আনতে হয়। এতে করে স্বাভাবিকভাবেই বিপাকে পড়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এরপরেও সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।

উত্তর-পূর্বাঞ্চলীয় বিশ্ববিদ্যালয় ফুটবল নাগাল্যান্ডে, রাজ্যদলের প্রস্তুতি জোরকদমে
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















