News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীপাবলি উপলক্ষ্যে বিশেষ ট্রেন,  চলবে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর
Image

দীপাবলি উপলক্ষ্যে বিশেষ ট্রেন,  চলবে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর: দীপাবলি উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মূলত দীপাবলি মেলায় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিয়েই এই বিশেষ ট্রেন গুলি প্রদান করা হয়েছে।

আগরতলা থেকে ধর্মনগর, আবার ধর্মনগর থেকে আগরতলা রুটে এবং আগরতলা থেকে সাব্রুম আবার সাব্রুম থেকে আগরতলা রুটে ৩১অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল করবে।

এই বিশেষ ট্রেন আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেবে সকাল ৫ টায়, ধর্মনগর পৌঁছাবে সকাল ৮.৫০ মিনিটে। আবার ধর্মনগর থেকে রওনা দেবে সকাল সাড়ে ১০ টায়, আগরতলায় পৌঁছাবে ১৪.০৫ মিনিটে।

এদিকে আগরতলা ও সাব্রুম রুটে এই ট্রেনগুলির মধ্যে আগরতলা থেকে সাব্রুমের উদ্দেশ্যে রওনা দেবে ১৪.৩০ মিনিটে, সাব্রুমে পৌঁছাবে ১৬.৫০ মিনিটে। একইভাবে সাব্রুম থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে ১৭:২০ মিনিট, আগরতলায় এসে পৌঁছাবে ১৯.৪৫ মিনিটে।

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top