News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টেট-এর দাবিতে সিটি সেন্টারের সামনে হাহাকার বেকারদের
Image

টেট-এর দাবিতে সিটি সেন্টারের সামনে হাহাকার বেকারদের

আগরতলা, ৩০ অক্টোবর : ২০২২ সাল পরবর্তী টিচার্স এলিজিবিলিটি টেস্ট(টিইটি) নেওয়া হয়নি। তাই, ওই পরীক্ষার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন বেকার যুবক যুবতীরা। এদিন তাঁরা সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচীতে সামিল হয়েছেন।

এদিন জনৈক বেকার যুবকের অভিযোগ, রাজ্যের আটটি জেলার প্রতিটি বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছেন্ শিক্ষকের দাবিতে পড়ুয়ারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। তারপর রাজ্য সরকার টিচার্স এলিজিবিলিটি টেস্ট(টিইটি) নিচ্ছে না।

তাঁর আরও অভিযোগ, বছরে দুইবার টেট নেওয়ার কথা থাকলেও টি আর বিটি দুই বছরেও একটাও পরীক্ষা নেয় নি। তাছাড়া, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন ২০২৪ সালে টিচার্স এলিজিবিলিটি টেস্ট(টিইটি) নেওয়া হবে। কিন্তু ২০২৪ সাল শেষ হতে মাত্র ২ মাস বাকি রয়েছে। এখনো পর্যন্ত পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাই পরীক্ষার দাবিতে আজ সিটি সেন্টারের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্বর রাজ্য সরকার পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিতে হবে টিআরবিটি।

Releated Posts

ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, যাত্রাপুরে গ্রেপ্তার ভাসুর

কাঠালিয়া, ৩ সেপ্টেম্বর: ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যাত্রাপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 3, 2026

চড়িলামের টেবিল টেনিস হলঘরে চুরি, স্টেট মিটের আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি বিদ্যাজ্যোতি স্কুলের টেবিল টেনিস হলঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

চুক্তির শর্ত পূরণের দাবিতে সরব আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন, ৭২ ঘণ্টার বনধের ডাক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ২০২৪ সালে স্বাক্ষরিত চুক্তির শর্তগুলি দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২…

ByByReshmi Debnath Sep 3, 2026

বনাঞ্চলের কাঠ পাচারের অভিযোগ, উদ্ধার প্রায় ২০ ফুট সেগুন কাঠ

আগরতলা, ৩ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরা ও ধলাই জেলার বিভিন্ন বনাঞ্চল থেকে মূল্যবান গাছ কেটে অবৈধভাবে কাঠ পাচারের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top