News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের  উপস্থিতিতে শীতলা তলী উন্নয়ন কমিটির উদ্যোগে সামাজিক কর্মসূচি
Image

বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের  উপস্থিতিতে শীতলা তলী উন্নয়ন কমিটির উদ্যোগে সামাজিক কর্মসূচি

আগরতলা, ৩০ অক্টোবর : আসন্ন দীপাবলী উৎসবকে সামনে রেখে আজ আগরতলা শীতলা তলী উন্নয়ন কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী সহ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বনমালিপুর মন্ডল সভাপতি চন্দ্র শেখর দেব এবং কর্পোরেটর অলক ভট্টাচার্য সহ অন্যান্যরা। 

শীতলা তলী উন্নয়ন কমিটির আয়োজিত এই অনুষ্ঠানে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জনগণের মধ্যে বস্ত্র বিতরণ এবং বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন । 

অনুষ্ঠানে সংসদ রাজীব ভট্টাচার্য বলেন, শীতলা তলী উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি প্রশংসনীয়। এই ধরনের সামাজিক কার্যকলাপ এভাবে যেন চলতে থাকে সেই আহ্বান জানান তিনি। পাশাপাশি উপস্থিত সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। 

Releated Posts

ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, যাত্রাপুরে গ্রেপ্তার ভাসুর

কাঠালিয়া, ৩ সেপ্টেম্বর: ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যাত্রাপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 3, 2026

চড়িলামের টেবিল টেনিস হলঘরে চুরি, স্টেট মিটের আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি বিদ্যাজ্যোতি স্কুলের টেবিল টেনিস হলঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

চুক্তির শর্ত পূরণের দাবিতে সরব আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন, ৭২ ঘণ্টার বনধের ডাক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ২০২৪ সালে স্বাক্ষরিত চুক্তির শর্তগুলি দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২…

ByByReshmi Debnath Sep 3, 2026

বনাঞ্চলের কাঠ পাচারের অভিযোগ, উদ্ধার প্রায় ২০ ফুট সেগুন কাঠ

আগরতলা, ৩ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরা ও ধলাই জেলার বিভিন্ন বনাঞ্চল থেকে মূল্যবান গাছ কেটে অবৈধভাবে কাঠ পাচারের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top