News Flash

Image

হাইলাকান্দিতে জনসুরক্ষা স্কিমের একাউন্ট খুলতে  শিবির

হাইলাকান্দি (অসম) ২৮ অক্টোবর (হি.স.) :  হাইলাকান্দি জেলায় জন সুরক্ষা স্কিমের অধীনে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকদের বীমা করানোর জন্য আগামী ২ নভেম্বর থেকে জেলা জুড়ে শিবির স্থাপন করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে  দুই নভেম্বর জেলার আটটি স্থানে এই শিবির গুলি অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আওতায়  জনসাধারণকে আনতে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য প্রধানমন্ত্রী জীবনজুতি জীবনা বীমা যোজনায়  বার্ষিক ৪৩৬ টাকা  প্রিমিয়াম  দিয়ে ২ লক্ষ টাকা বীমার সংস্থান রয়েছে। পাশাপাশি বার্ষিক  20 সবটাকা প্রিমিয়াম দিয়ে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় ২ লক্ষ টাকা বীমা করার সংস্থান রয়েছে। জনসাধারণকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে ২ নভেম্বর থেকে জেলার সব কয়টি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শিবির খোলা হবে। এতে ব্যাংকের কর্মকর্তারা শিবিরে উপস্থিত থেকে জনসাধারনকে এই বীমা প্রকল্পের আওতায় নিয়ে আসবেন। জনসাধারণকে এই স্কিমে  নিয়ে আসার সুযোগ গ্রহণ করতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। জনসাধারণকে তাদের ব্যাংক একাউন্টের পাসবুক এবং আধার কার্ড নিয়ে  সংশ্লিষ্ট জিপির শিবিরে উপস্থিত থাকতে বলা হয়েছে। ২ নভেম্বর যেসব জিপি কার্যালয়ে  শিবির অনুষ্ঠিত হবে সেগুলি হল, আলগাপুর, উত্তর কাঞ্চনপুর, বাশডর-বড়হাইলাকান্দি, চাঁন্দপুর-উজানকোপা, আপিন-রংপুর, সাহাবাদ এবং আয়নাখাল জিপি।এরপর  ৮ নভেম্বর বক্রিহাওর, পাচগ্রাম, বাহাদুরপুর, সুদর্শনপুর-বন্দুকমারা,দিননাথপুর, কৈয়া-রামচন্ডি, সুদর্শনপুর- কালাছড়া। ৯ নভেম্বর দাড়িয়াঘাট- কারিছড়া জিপি, ১৬ নভেম্বর  চীপরসাঙ্গন, মাটিজুরি-পাইকান,শিরিষপুর,ধলাই-মলাই, চন্দ্রপুর, পূর্বকিত্তারবন্দ-রাজ্যেশ্বরপুর, ঘাড়মুরা, ২১ নভেম্বর যসনাবাদ-উমেদনগর, ২২ নভেম্বর মোহনপুর-বার্ণিব্রিজ, নিতাইনগর, নিমাই চাঁদপুর, কাটলিছড়া,  ৩০ নভেম্বর চন্ডিপুর, গাঙ্গপার-ধুমকর, মাহমুদপুর -জয়কৃষ্ণপুর ,বরুনছড়া-কুকিছড়া,সোনাছড়া-রূপাছড়া, ৭ ডিসেম্বর বাঁশবাড়ি, পশ্চিম মোহনপুর,ভাটিরকুপা, ধলছড়া -বিলাইপুর, পালইছড়া-সুলতানিছড়া,  ১৩ ডিসেম্বর কালিনগর, সৈদবন্দ,বাওয়ারঘাট, নিজবার্নারপুর-সর্বানন্দপুর,  কিল্লারবাগ-ঝালনাছড়া, ২১ ডিসেম্বর মোহনপুর, বোয়ালিপার,  নারায়নপুর-তোপখানা, রতনপুর, হরিশনগর, লালছড়া-বার্নারপুর, মনাছড়া, রাজ্যেশ্বরপুর, ধলাই বাগান, মনিপুর -নিস্কর, এবং ২৭ ডিসেম্বর উত্তর নারাইনপুর, কাঞ্চনপুর, রাঙ্গাবাক,রাঙ্গাউটি, বড়বন্দ, লালামুখ, নিশ্চিন্তপুর, টান্টুধনীপুর, জামিরা  জিপিতে শিবির অনুষ্ঠিত হবে। শিবির গুলি প্রতিদিন বেলা বারোটায় শুরু হবে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top