News Flash

  • Home
  • ত্রিপুরা
  • (আপডেট ) রাতভর দৈহিক ও মানসিক নির্যাতন গৃহবধূর উপর, থানায় মামলা, ধৃত তিনজনকে জেল হেফাজতের নির্দেশ
Image

(আপডেট ) রাতভর দৈহিক ও মানসিক নির্যাতন গৃহবধূর উপর, থানায় মামলা, ধৃত তিনজনকে জেল হেফাজতের নির্দেশ

বক্সনগর, ২৯ অক্টোবর: এ যেন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। এলাকাবাসীর সামনে এক অসহায় গৃহবধূর উপর সাতজন মিলে মানসিক ও দৈহিক নির্যাতন চালিয়েছে। ওই ঘটনায় কমলচৌড়া থানাধীন বাগবের এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী সময়ে সাতজন অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে আগামী ১১ নভেম্বর ২০২৪ পর্যন্ত অর্থাৎ ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গ্রেপ্তারকৃত তিন অভিযুক্তরা সৃজিত দাস(২২), আকাশ সরকার(২১), ইন্দ্রজিৎ সরকার(২৮)। বাকি চারজন এখনো পলাতক। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কমলচৌড়া থানাধীন বাগবের এলাকায় পরকীয়া সন্দেহে স্হানীয় একদল যুবক এক মহিলাকে ডেকে এনে প্রথমে প্রচন্ড মারধর করে। তারপর গৃহবধূর উপর এলাকাবাসীর সামনে মানসিক ও দৈহিক অত্যাচার চালায়। কিন্তু দূর্ভাগ্যের বিষয় এলাকাবাসীরা এগিয়ে আসেন নি। গৃহবধূকে এতটাই প্রহার করা হয়েছিল সে এখনও পর্যন্ত অসুস্থ অবস্থায় ঘরে শায়িত রয়েছেন। তাছাড়া, গৃহবধূকে মামলা দায়ের করলে প্রানে মারার হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনা চলাকালীন কোন এক ব্যক্তি আট সেকেন্ডের জন্য বিষয়টি রেকর্ড করে ফেলে। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েতে এলাকায় আতঙ্ক দেখা দেয়। সেই ভিডিও দেখে তাবড় তাবড় পুলিশ আধিকারিকদের চক্ষু চড়কগাছ।

শেষ পর্যন্ত পুলিশের উপর মহলের নির্দেশ অনুসারে ২৮ অক্টোবর কলমচৌড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। পরবর্তী সময়ে থানায় ৭ জন অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৭০/২০২৪। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে ১২৬/৮৭/৭৬/১১৭(২)(৩) ধারায় মামলা গ্রহণ করে। অভিযুক্তরা প্রত্যেকে পলাতক বলে জানা যায়। অভিযুক্তরা হলেন, শিরুজিৎ দাস, কাজল দাস, ইন্দ্রজিৎ দাস, কুটু সরকার, মন্টু দাস, পায়েল দাস এবং সরমিত দাস। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top