News Flash

  • Home
  • খেলা
  •  বুধবার মারাদোনার ৬৪তম জন্মদিন  
Image

 বুধবার মারাদোনার ৬৪তম জন্মদিন  

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): বুধবার মারাদোনার ৬৪তম জন্মদিন। ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার লানুস শহরে জন্মগ্রহণ করেন বিশ্বকাপজয়ী এই তারকা। ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম এই তারকা।

মাত্র ষোল বছর বয়সে ক্লাব ফুটবলে পা রাখেন মারাদোনা। নিজ শহরের ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে অভিষেক হয়। দুই দশকের কেরিয়ারে তিনি ক্লাব পরিবর্তন করেছেন ছয় বার। আর্জেন্টিনোস জুনিয়র্সের হোম গ্রাউন্ডটি মারাদোনার নামেই নামকরণ করা হয়েছে।

সর্বকালের অন্যতম সেরা এই তারকা ১৯৮২ বিশ্বকাপে প্রথম আর্জেন্টিনার হয়ে খেলেন। যদিও ব্রাজিলের বিপক্ষে লাল কার্ড খেয়ে সেবারের আসর শেষ হয়। ১৯৮৬র বিশ্বকাপে নিজেকে বিশ্বসেরা প্রমাণ করেন মারাদোনা। সেবার অনেকটা একাই পায়ের জাদুতে  আর্জিন্টিনাকে বিশ্বকাপ জেতান আর্জেন্টাইন এই কিংবদন্তি। সেবার বিশ্বকাপে জিতেছেন সেরা খেলোয়াড়ের তকমাও। তাছাড়া ১৯৮৬–র বিশ্বকাপে তিনি স্মরণীয় আছেন অন্য একটি কারণে। কারণ এই   বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন গ্রেটের গোলটি তার বাঁ হাতের মুঠি থেকে ইংলিশদের জালে যায়। এটি “ঈশ্বরের হাত” হিসাবে পরিচিত হয়ে আছে।

পরের ১৯৯০ বিশ্বকাপেও সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মারাদোনা। ব্যক্তিগত নৈপুণ্যে দলকে তুলেছিলেন শিরোপার মঞ্চে। তবে নিজের দ্বিতীয় বিশ্বকাপটা অবশ্য জেতা হয়নি মারাদোনার।  

১৯৯৪ বিশ্বকাপ। সেবার বিশ্বকাপ চলাকালীন মারাদোনার শরীরে বলবর্ধক ওষুধের উপস্থিতি খুঁজে পায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যার ফলে আসরের মাঝপথেই আমেরিকার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল মারাদোনাকে। ফলে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও স্বাভাবিক ছন্দে আর দেখা যায়নি তাকে। ২০ বছরের আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ারে আর্জেন্টাইন এই মহাতারকা মোট গোল করেছেন মোট ৩৪৬টি।

ব্যক্তিগতভাবে, মারাদোনা বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ১৯৮৬ সালে গোল্ডেন বল এবং ১৯৯০ সালে ব্রোঞ্জ বল জয় অন্যতম। এছাড়াও তিনি ২০০০ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত ফিফা শতাব্দীর সেরা খেলোয়াড়ের (পেলের সাথে যৌথভাবে) খেতাব অর্জন করেছেন।

Releated Posts

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top