News Flash

  • Home
  • Uncategorized
  • বামফ্রন্ট সরকারের সমালোচনায় মুখর টিপিপি’র নেতৃবৃন্দ
Image

বামফ্রন্ট সরকারের সমালোচনায় মুখর টিপিপি’র নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ অক্টোবর৷৷ শনিবার সকাল ১২টায় ত্রিপুরা পিপলস পার্টির উদ্যোগে প্রথমে বিশালগড় লালসিংমুড়াতে কমিউনিটি হল ঘরে এক সম্মেলনের আয়োজন করা হয়৷ এই সম্মেলন ছিল ত্রিপুরা পিপলস পার্টির প্রথম বিভাগীয় সম্মেলন৷  এই সম্মেলনে নতুন করে বিভাগীয় কমিটি গঠন করা হয়৷ প্রথমে চার জনের উপদেষ্টা কমিটি৷ তারপর পূর্ণ কমিটি গঠন করে ত্রিপুরা পিপলস পার্টি৷ নতুন কমিটির বিভাগীয় সম্পাদক হিসাবে মনোনিত হন অভিজিৎ সিংহ, সভাপতি হিসাবে আবুল হুসেন, সহ সম্পাদক জসীম মিঞা, ছিদ্দিক মিঞা, ও রাসদুল হক্ ও সদস্যা লালপানু বেগমকে নিয়ে কমিটি তৈরী করা হয়৷ কমিটি হওয়ার পর লালসিংমুড়া বাজারে মিছিল সংঘটিত করে এক পথ সভায় মিলিত হন ত্রিপুরা পিপলস পার্টির কর্মী সমর্থকরা৷ নেতৃত্বে ছিলেন রুহুল আমিন খন্দকার (ত্রিপুরা পিপলস পার্টির রাজ্য কমিটির সদস্য, সিপাহীজলা সম্পাদক) ও জালাল উদ্দিন (ত্রিপুরা পিপলস পার্টির রাজ্য কমিটির সদস্য)৷ রুহুল আমিন খন্দকার তার বক্তব্যে বলেন, আমাদের পার্টি ৪২ দফা দাবী সমূহ নিয়ে আগামীদিন প্রতিষ্ঠিত হবে৷  ত্রিপুরা ভারতীয় যুক্তরাষ্ট্রে যোগদানের ৬ দশক অতিক্রান্ত হয়ে গেছে৷ কিন্তু ত্রিপুরার জাতীয় পরিচিতিগুলো এখনো উন্নয়ন ও বিকাশের ন্যুনতম ফলও পাওয়া যায়নি৷ বিকাশের মডেল হলো বাদ দেওয়ার মডেল৷ নিচু তলার লোকগুলোকে, পিছিয়ে পড়া জাতীয় পরিস্থিতিকলোকে উন্নয়নে ফলস থেকে বাদ দেওয়া৷ এখানে জনসংখ্যায় ৭৮ শতাংশ  জুমিয়া কৃষক, কৃষক ও কৃষিমজুর৷ ১৯৫০ সালে ডদ্বাস্তু আগমনের পর জনসংখ্যায় অনুপাত বিরাট পরিমান কমে গিয়েছে৷ আজও আবার সেই বিপদ দেখা দিয়েছে৷ ১৯৭১ সালে বাংলাদেশ গঠনের পর যাতে বাংলাদেশের নাগরিকরা ত্রিপুরাতে বেআইনীভাবে বসবাস না করতে পারে এবং যারা বসবাস করছে তাদের ফেরত পাঠাবার জন্য ‘ইন্দিরা মুজিব’ চুক্তি হয়েছিল৷ চুক্তির ৪০ বছর পরও সরকার ও প্রশাসন কিছুই করতে পারেনি৷ সরকার সম্পূর্ণ ব্যর্থ৷ কার্য্যকর রাজনৈতিক ক্ষমতার কাঠামো হিসাবে আমরা স্বশাসিত রাজ্য গঠনের মাধ্যমে সংখ্যালঘু জাতীয় পরিচিতিগুলির জাতীয় সমানাধিকার ও সমর্মযাদা প্রতিষ্ঠা করতে চাই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top