নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ অক্টোবর৷৷ শনিবার সকাল ১২টায় ত্রিপুরা পিপলস পার্টির উদ্যোগে প্রথমে বিশালগড় লালসিংমুড়াতে কমিউনিটি হল ঘরে এক সম্মেলনের আয়োজন করা হয়৷ এই সম্মেলন ছিল ত্রিপুরা পিপলস পার্টির প্রথম বিভাগীয় সম্মেলন৷ এই সম্মেলনে নতুন করে বিভাগীয় কমিটি গঠন করা হয়৷ প্রথমে চার জনের উপদেষ্টা কমিটি৷ তারপর পূর্ণ কমিটি গঠন করে ত্রিপুরা পিপলস পার্টি৷ নতুন কমিটির বিভাগীয় সম্পাদক হিসাবে মনোনিত হন অভিজিৎ সিংহ, সভাপতি হিসাবে আবুল হুসেন, সহ সম্পাদক জসীম মিঞা, ছিদ্দিক মিঞা, ও রাসদুল হক্ ও সদস্যা লালপানু বেগমকে নিয়ে কমিটি তৈরী করা হয়৷ কমিটি হওয়ার পর লালসিংমুড়া বাজারে মিছিল সংঘটিত করে এক পথ সভায় মিলিত হন ত্রিপুরা পিপলস পার্টির কর্মী সমর্থকরা৷ নেতৃত্বে ছিলেন রুহুল আমিন খন্দকার (ত্রিপুরা পিপলস পার্টির রাজ্য কমিটির সদস্য, সিপাহীজলা সম্পাদক) ও জালাল উদ্দিন (ত্রিপুরা পিপলস পার্টির রাজ্য কমিটির সদস্য)৷ রুহুল আমিন খন্দকার তার বক্তব্যে বলেন, আমাদের পার্টি ৪২ দফা দাবী সমূহ নিয়ে আগামীদিন প্রতিষ্ঠিত হবে৷ ত্রিপুরা ভারতীয় যুক্তরাষ্ট্রে যোগদানের ৬ দশক অতিক্রান্ত হয়ে গেছে৷ কিন্তু ত্রিপুরার জাতীয় পরিচিতিগুলো এখনো উন্নয়ন ও বিকাশের ন্যুনতম ফলও পাওয়া যায়নি৷ বিকাশের মডেল হলো বাদ দেওয়ার মডেল৷ নিচু তলার লোকগুলোকে, পিছিয়ে পড়া জাতীয় পরিস্থিতিকলোকে উন্নয়নে ফলস থেকে বাদ দেওয়া৷ এখানে জনসংখ্যায় ৭৮ শতাংশ জুমিয়া কৃষক, কৃষক ও কৃষিমজুর৷ ১৯৫০ সালে ডদ্বাস্তু আগমনের পর জনসংখ্যায় অনুপাত বিরাট পরিমান কমে গিয়েছে৷ আজও আবার সেই বিপদ দেখা দিয়েছে৷ ১৯৭১ সালে বাংলাদেশ গঠনের পর যাতে বাংলাদেশের নাগরিকরা ত্রিপুরাতে বেআইনীভাবে বসবাস না করতে পারে এবং যারা বসবাস করছে তাদের ফেরত পাঠাবার জন্য ‘ইন্দিরা মুজিব’ চুক্তি হয়েছিল৷ চুক্তির ৪০ বছর পরও সরকার ও প্রশাসন কিছুই করতে পারেনি৷ সরকার সম্পূর্ণ ব্যর্থ৷ কার্য্যকর রাজনৈতিক ক্ষমতার কাঠামো হিসাবে আমরা স্বশাসিত রাজ্য গঠনের মাধ্যমে সংখ্যালঘু জাতীয় পরিচিতিগুলির জাতীয় সমানাধিকার ও সমর্মযাদা প্রতিষ্ঠা করতে চাই৷
বামফ্রন্ট সরকারের সমালোচনায় মুখর টিপিপি’র নেতৃবৃন্দ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















