News Flash

  • Home
  • খেলা
  • টেন হাগকে ছাঁটাই করল ম্যানচেস্টার ইউনাইটেড
Image

টেন হাগকে ছাঁটাই করল ম্যানচেস্টার ইউনাইটেড

ওল্ড ট্র্যাফোর্ড, ২৯ অক্টোবর (হি.স.): শেষ হলো ওল্ড ট্র্যাফোর্ডে ডাচ কোচ এরিক টেন হাগের আড়াই বছরের অধ্যায়। তাঁর জায়গায়  অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রুড ফন নিস্টলরয়।

ম্যান ইউনাইটেড কোচ টেন হাগের অবস্থান দীর্ঘদিন ধরে  নড়বড়ে ছিল। অনেক ব্যর্থতার পর ধৈর্যের বাঁধ ভেঙে গেল ক্লাব কর্তৃপক্ষের। সোমবার ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ এই ডাচ কোচকে বরখাস্ত করলেন। ২০২২ সালের এপ্রিলে টেন হাগকে দায়িত্ব দেয় ক্লাবটি। ক্লাবের ওয়েবসাইটে সোমবার  রাতে এক বিবৃতিতে টেন হাগের সঙ্গে চুক্তি শেষ করার ঘোষণা করে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

নতুন প্রধান কোচ নিয়োগের আগে পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করবেন রুড ফন নিস্টলরয়। তিনি গত জুলাই থেকেই টেন হাগের সহকারী হিসেবে কাজ করেছেন।

গত মরসুম থেকেই দলটির পারফরম্যান্স খারাপ যাচ্ছিল। লিগের ৩৮ ম্যাচে মাত্র ১৮টিতে জিততে পারে তারা। আসর শেষ করে অষ্টম হয়ে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ থেকে এবং লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে টেন হাগের দল।

Releated Posts

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top