News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইউটিউবে হাইকোর্টের লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে হঠাৎ অশ্লীল ভিডিয়োয় চাঞ্চল্য
Image

ইউটিউবে হাইকোর্টের লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে হঠাৎ অশ্লীল ভিডিয়োয় চাঞ্চল্য

কলকাতা, ২৮ অক্টোবর (হি.স.): সোমবার কলকাতা হাইকোর্টের শুনানি চলাকালীন হঠাৎ চলতে শুরু করল অশ্লীল ভিডিয়ো। আপত্তিকর এই ভিডিয়ো দেখে চমকে ওঠেন অনেকেই। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় স্ট্রিমিং। কীভাবে ঘটল এমন ঘটনা, তা খতিয়ে দেখা শুরু হয়েছে!  

এখন হাইকোর্ট ছুটি থাকায় অবকাশকালীন বেঞ্চে চলছে শুনানি। সোমবারও সেভাবেই ৭ নম্বর ঘরে বিচারপতি শুভেন্দু সামন্তর এজলাসে শুনানি চলছিল। বিষয়টি হাইকোর্টের আইটি সেলের তরফে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে হাইকোর্ট সূত্রে খবর।

সাধারণত কোনও হ্যাক হওয়ার ঘটনা ঘটলে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার কথা। যদিও দুপুর পর্যন্ত নিকটবর্তী হেয়ার স্ট্রিট থানায় এই নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। সে ক্ষেত্রে হাইকোর্টের কোনও কর্মীর গাফিলতি ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top