News Flash

  • Home
  • দেশ
  • কালী পুজো ও দীপাবলিতে দুর্যোগের শঙ্কা নেই, তাপমাত্রায় এখনই হেরফের নয়
Image

কালী পুজো ও দীপাবলিতে দুর্যোগের শঙ্কা নেই, তাপমাত্রায় এখনই হেরফের নয়

কলকাতা, ২৮ অক্টোবর (হি.স.): কালীপুজো—দীপাবলি থেকে ছটপুজো পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না। বড় জোর কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও পরিস্থিতি একইরকম থাকবে। আকাশ পরিষ্কার হলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের এখনই হবে না। উত্তুরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা কমে ভোর ও রাতের দিকে হালকা শীতের অনুভূতি পেতে এখনও কিছুদিন সময় লাগবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য এখনও ভ্যাপসা গরম কিছুটা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প কমার পাশপাশি মৃদু উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করলে তবে হালকা শীতের অনুভূতি মিলবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি।

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top