News Flash

  • Home
  • দেশ
  • মান্দারমণির তিনটি হোটেলে মধুচক্রের পর্দাফাঁস, গ্রেফতার একাধিক ব্যক্তি
Image

মান্দারমণির তিনটি হোটেলে মধুচক্রের পর্দাফাঁস, গ্রেফতার একাধিক ব্যক্তি

মান্দারমণি, ২৭ অক্টোবর(হি.স.): মান্দারমণির তিনটি হোটেলে চলমান মধুচক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় বেশ কয়েকজন নারী-পুরুষকে আটক করা হয়েছে, যাদের মধ্যে হোটেলগুলির কর্মচারীরাও রয়েছেন। রবিবার অভিযুক্তদের আদালতে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক জামিন নাকচ করে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই হোটেলগুলোতে বেআইনি কার্যকলাপ চলছিল। এলাকাবাসীর অভিযোগে পুলিশ তদন্ত শুরু করে এবং একাধিক প্রমাণ সংগ্রহ করে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ জানিয়েছে, মধুচক্রের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তদন্ত চলছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top