News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) কলকাতায় বিজেপির সদস্যতা অভিযানের সূচনা, রাজ্যে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যে অমিত শাহের আহ্বান
Image

(আপডেট) কলকাতায় বিজেপির সদস্যতা অভিযানের সূচনা, রাজ্যে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যে অমিত শাহের আহ্বান

সল্টলেক, ২৭ অক্টোবর(হি.স.): কলকাতার ইজেডসিসিতে রবিবার বিজেপির সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা করলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে এই বিশেষ কর্মসূচির সূচনা করেছে।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে রাজ্যের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানান দলের শীর্ষ নেতারা। এদিনের সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পশ্চিমবঙ্গের জনগণকে স্বৈরাচারী অপশাসন থেকে মুক্তি পেতে, রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানান। শুভেন্দু অধিকারী সকলকে বিজেপির সদস্যপদ গ্রহণের আমন্ত্রণ জানিয়ে বলেন, “রাজ্যের শিল্প, কৃষ্টি ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে, দেশের সেবা ও রাষ্ট্রকে মজবুত করার লক্ষ্যেই বিজেপির সদস্যপদ গ্রহণ করুন।”

তিনি আরও জানান, ৮৮০০০০২০২৪ নম্বরে কল করেই সহজেই বিজেপির সদস্যপদ গ্রহণ করা যাবে। এই কর্মসূচির মাধ্যমে দলের লক্ষ্য পশ্চিমবঙ্গে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যতে রাজ্যের উন্নতির লক্ষ্যে কাজ করা।

এই সদস্যতা অভিযানকে কেন্দ্র করে বিজেপি পশ্চিমবঙ্গের জনজীবনে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে চায় বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top