News Flash

  • Home
  • দেশ
  • দুর্গাপুর ইস্পাত কারখানায় লিফটের ভিতর থেকে নিথর দেহ উদ্ধার, আধিকারিকের মৃত্যুকে ঘিরে রহস্য
Image

দুর্গাপুর ইস্পাত কারখানায় লিফটের ভিতর থেকে নিথর দেহ উদ্ধার, আধিকারিকের মৃত্যুকে ঘিরে রহস্য

দুর্গাপুর, ২৭ অক্টোবর(হি.স.): দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে নিখোঁজ অবস্থায় কর্মরত এক আধিকারিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ভোররাতে কারখানার জেনারেল ম্যানেজার (RMPH অপারেশন) সুমিত ভট্টাচার্য (৫৪) কারখানার লিফটের বেসমেন্ট ফ্লোরে নিথর অবস্থায় পাওয়া যান। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর অনুযায়ী, সুমিত ভট্টাচার্যকে শেষবার কারখানায় কর্মরত অবস্থায় দেখা গিয়েছিল। তবে কীভাবে তিনি লিফটের ভেতর অসুস্থ অবস্থায় পড়ে গেলেন, তা নিয়ে কারখানার কর্মী এবং প্রশাসনের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে, এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এ ঘটনায় দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারখানার নিরাপত্তা এবং লিফট ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন এবং কারখানার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top