News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী, ঘাতক লরিতে ভাঙচুর, এলাকায় উত্তেজনা
Image

(আপডেট) পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী, ঘাতক লরিতে ভাঙচুর, এলাকায় উত্তেজনা

মালদা, ২৭ অক্টোবর(হি.স.): মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর বাসস্ট্যান্ডে রবিবার সকালে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এক লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন ১৯ বছর বয়সী মোঃ জীবন নামে এক বাইক আরোহী যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, মহেন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তুলসীহাটা-ভালুকাগামী রাজ্য সড়কে তুলসীহাটা থেকে ভালুকার দিকে যাচ্ছিলেন জীবন। অপরদিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি তার মোটরবাইককে ধাক্কা মারলে, তিনি রাস্তায় পড়ে যান এবং লরির চাকার নিচে পিষ্ট হয়ে তার পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গুরুতর অবস্থায় জীবনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে পূর্ণিয়া রেফার করার পরিকল্পনা চলছে। দুর্ঘটনার পর ঘাতক লরির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়, যা ঘিরে ক্ষুব্ধ জনতা লরিটিতে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।

এই দুর্ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top