News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চেরাই কাঠ বোঝাই বোলেরো গাড়ি  আটক কল্যাণপুরে
Image

চেরাই কাঠ বোঝাই বোলেরো গাড়ি  আটক কল্যাণপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর: কল্যাণপুরে অবাধে মূল্যবান গাছের কাঠ পাচার অব্যাহত রয়েছে।কল্যাণপুরকে করিডোর করে যে বনদস্যুরা নিরন্তর কাঠ পাচারে যুক্ত এই অভিযোগ এর আগেও অনেকবার উঠেছে। কিন্তু কল্যাণপুর বন দপ্তর এর পরিকাঠামো খুবই খারাপ। নেই পর্যাপ্ত কর্মী অফিসার। নেই কোন গাড়ি। এতো বড় বনাঞ্চল সামাল দেওয়া কল্যাণপুর বন দপ্তর এর দ্বারা তাই সম্ভব হয়ে উঠছে না। পুলিশি অভিযানে কখনো কখনো চোরাই কাঠ উদ্ধার হয়।

গত শনিবার ভোর রাতে ডিউটি করার সময় দক্ষিণ দুর্গাপুর এর রতিয়া থেকে একটি চেরাই কাঠ বোঝাই বোলেরো গাড়ি  আটক করে পুলিশ। এই অভিযানে ছিলেন সাব ইন্সপেক্টর মদন সরকার, এ এস আই হিমানী দেববর্মা প্রমুখ। পুলিশ গাড়ি টি আটক করলেও কাউকে গ্রেপ্তার করতে পারে নি।

এরপর পুলিশ কাঠ সহ গাড়িটি বন দপ্তর এর হাতে তুলে দেয়। পুলিশ এর পক্ষ থেকে দাবি করা হয় গাড়িটি তে প্রায় ৭০/৮০ হাজার টাকার কাঠ ছিল। দীপাবলি উপলক্ষে সারা কল্যাণপুরেই নিরাপত্তা বাড়িয়েছেন থানার ওসি তাপস মালাকার। বাড়ানো হয়েছে নাকা পয়েন্ট ও রাত্রি কালীন ডিউটি। মূলত এই কারণেই শনিবার শেষ রাতে এই চোরাই কাঠ উদ্ধার হয়।।

Releated Posts

ফের দুঃসাহসিক চুরি, টিএসআর জওয়ানের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট

উদয়পুর, ১ আগস্ট: গোমতী জেলায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুর মহকুমার চন্দ্রপুর ভিলেজ বাজার সংলগ্ন এলাকায় ত্রিপুরা…

ByByNews Desk Aug 1, 2026

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top