News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীপাবলি উপলক্ষে মেগা রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন লালছড়ি গ্রামের গীতাঞ্জলি ক্লাবে
Image

দীপাবলি উপলক্ষে মেগা রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন লালছড়ি গ্রামের গীতাঞ্জলি ক্লাবে

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৭ অক্টোবর: আসন্ন শ্যামা মায়ের পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে রবিবার কমলপুরের প্রত্যন্ত সুরমা বিধানসভা কেন্দ্রের লালছড়ি গ্রামে গীতাঞ্জলি ক্লাবের উদ্যোগে এক মেগা রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।  লালছড়ি গ্রামে গীতাঞ্জলি ক্লাব প্রাঙ্গণে মেগা রক্তদান ও স্বাস্থ্য শিবিরের ফিতা কেটে  উদ্বোধন করেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সন্তোষ কুমার দাস, কমলপুর ব্লাড ডোনার এ্যাসোসিয়েশন প্রাক্তন সম্পাদক তথা আইনজীবী শ্যামল কান্তি পাল, চিকিৎসক অমিত দেববর্মা,ধলাই জেলার জেলা পরিষদের সদস্যা আরতি চন্দ, এলাকার বিশিষ্ট নাগরিক জগদীশ আহির প্রমুখ। মেগা রক্তদান শিবিরে গ্রামের মানুষ ৩৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাছাড়া, গ্রামের ১৩৩ জন মানুষ চিকিৎসার মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয়ের জন্য ঔষধ নেন।

প্রত্যন্ত লালছড়ি গ্রামে গীতাঞ্জলি ক্লাব গত ৪১ বছর যাবত সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্যামা মায়ের পুজো করে আসছে। গত ৫ বছর যাবত মেগা রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে। রক্তদান মহৎ দান এবিষয়ে আলোচনা করেন সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্না দাস পাল, কমলপুর ব্লাড ডোনার এ্যাসোসিয়েশন প্রাক্তন সম্পাদক তথা আইনজীবী শ্যামল কান্তি পাল। তাছাড়া আলোচনা করে বিশিষ্ট সমাজসেবী সন্তোষ কুমার দাস।

Releated Posts

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top