নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ বৃদ্ধ মায়ের অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশকে না জানিয়েই মৃতদেহ দাহ না করে মাটিতে পঁুতে ফেলার ঘটনায় খুনের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে৷ চাঞ্চল্যকর এই ঘটনা ছোট সুরমা গ্রামে৷ স্থানীয় মানুষের আশঙ্কা ধলাই জেলার কমলপুরের ছোট সুরমা গ্রামে বৃদ্ধা মাকে হত্যা করে পুলিশকে না জানিয়ে মাটিতে পঁুতে ফেলল স্বামী স্ত্রী৷ পুলিশ মৃতদেহটি মাটি খুড়ে তুলে নিয়েছে ময়না তদন্তের জন্য৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ধলাই জেলার কমলপুর মহকুমার ছোট সুরমা গ্রামে গুণধর পুত্র ও পুত্রবধূর হাতে খুন হলেন ৭০ বছরের গর্ভ ধারিনী মা৷ মৃত বৃদ্ধার নাম রমা দাস৷ গুণধর পুত্রের নাম সুকান্ত দাস ও পুত্রবধূর নাম কল্পনা দাস৷ গত সোমবার ছোট সুরমা গ্রামের সুকান্ত দাসের বৃদ্ধা মা রমা দাস দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী৷ এলাকাবাসীকে না জানিয়েই গত সোমবার রাতে বাড়ির পাশে বৃদ্ধাকে মাটিতে পুঁতে ফেলে পুত্র ও পুত্রবধূ৷ সামাজিক রীতিনীতি অনুযায়ী মৃতদেহটি দাহ করার কথা৷ এলাকাবাসী বিষয়টি কমলপুর থানার পুলিশকে জানান৷ সুকান্ত দাসের স্ত্রী কল্পনা দাস হত্যাকান্ডের দায় এড়াতে জানায় শাশুড়ি নাকি বিষপানে আত্মহত্যা করেছে৷ এলাকাবাসী তা মেনে নিতে পারেননি৷ শয্যাশায়ী বৃদ্ধা কিভাবে বিষ এনে বিষপান করবে সে প্রশ্ণ দেখা দেয়৷ বিষয়টি তারা কমলপুর থানার পুলিশকে জানান৷ চাঞ্চল্যকর এই খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ছুটে আসে৷ শুক্রবারসকালে মাটি খঁুড়ে মৃতদেহটি উদ্দার করে পুলিশ৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ সুকান্ত দাস ও তার স্ত্রীর বক্তব্য বিষয়টি পঞ্চায়েত সদস্যা ঝুমা দাসকে জানানো হয়েছে৷ পঞ্চায়েত সদস্যা ও এলাকার কিছু মাতববরের পরামর্শেই মৃতদেহ হাসপাতালে না নিয়ে মাটি চাপা দিয়েছে তারা৷ পঞ্চায়েত সদস্য ও মাতববরদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ণ উঠেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷
শয্যাশায়ী বৃদ্ধা মাকে হত্যা করে মৃতদেহ পঁুতে রাখল গুণধর পুত্র ও পুত্রবধূ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















