News Flash

  • Home
  • Uncategorized
  • শয্যাশায়ী বৃদ্ধা মাকে হত্যা করে মৃতদেহ পঁুতে রাখল গুণধর পুত্র ও পুত্রবধূ
Image

শয্যাশায়ী বৃদ্ধা মাকে হত্যা করে মৃতদেহ পঁুতে রাখল গুণধর পুত্র ও পুত্রবধূ

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ বৃদ্ধ মায়ের অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশকে না জানিয়েই  মৃতদেহ দাহ না করে মাটিতে পঁুতে ফেলার ঘটনায় খুনের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে৷ চাঞ্চল্যকর এই ঘটনা ছোট সুরমা গ্রামে৷ স্থানীয় মানুষের আশঙ্কা ধলাই জেলার কমলপুরের ছোট সুরমা গ্রামে বৃদ্ধা মাকে হত্যা করে পুলিশকে না জানিয়ে মাটিতে পঁুতে ফেলল স্বামী স্ত্রী৷  পুলিশ মৃতদেহটি মাটি খুড়ে তুলে নিয়েছে ময়না তদন্তের জন্য৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ধলাই জেলার কমলপুর  মহকুমার ছোট সুরমা গ্রামে গুণধর পুত্র ও পুত্রবধূর হাতে খুন হলেন ৭০ বছরের গর্ভ ধারিনী মা৷ মৃত বৃদ্ধার নাম রমা দাস৷ গুণধর পুত্রের নাম সুকান্ত দাস ও পুত্রবধূর নাম কল্পনা দাস৷ গত সোমবার ছোট সুরমা গ্রামের সুকান্ত  দাসের বৃদ্ধা মা রমা দাস দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী৷  এলাকাবাসীকে না জানিয়েই গত সোমবার রাতে বাড়ির পাশে বৃদ্ধাকে মাটিতে পুঁতে ফেলে পুত্র ও পুত্রবধূ৷  সামাজিক রীতিনীতি অনুযায়ী মৃতদেহটি দাহ করার  কথা৷ এলাকাবাসী বিষয়টি  কমলপুর থানার পুলিশকে জানান৷ সুকান্ত দাসের স্ত্রী কল্পনা দাস হত্যাকান্ডের দায় এড়াতে জানায় শাশুড়ি নাকি বিষপানে আত্মহত্যা করেছে৷ এলাকাবাসী তা মেনে নিতে পারেননি৷ শয্যাশায়ী  বৃদ্ধা কিভাবে বিষ এনে বিষপান করবে সে প্রশ্ণ দেখা দেয়৷ বিষয়টি তারা কমলপুর থানার পুলিশকে জানান৷ চাঞ্চল্যকর এই খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ছুটে আসে৷ শুক্রবারসকালে মাটি খঁুড়ে  মৃতদেহটি উদ্দার করে পুলিশ৷  মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে৷ সুকান্ত দাস ও তার স্ত্রীর বক্তব্য বিষয়টি  পঞ্চায়েত সদস্যা ঝুমা দাসকে জানানো হয়েছে৷  পঞ্চায়েত সদস্যা ও এলাকার কিছু মাতববরের পরামর্শেই  মৃতদেহ হাসপাতালে না নিয়ে মাটি চাপা দিয়েছে তারা৷ পঞ্চায়েত সদস্য  ও মাতববরদের  দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ণ উঠেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top