মাথাভাঙ্গায় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

 কোচবিহার, ২৭ অক্টোবর (হি.স.):  শনিবার গভীর রাতে বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মাথাভাঙ্গা শহরের ১২ নম্বর ওয়ার্ড। একপর রবিবার সকালে একটি তাজা বোমা উদ্ধার করা হয়।

 স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বোমা বিস্ফোরণের বিকট শব্দে মানুষের ঘুম ভেঙে যায়।  তবে বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ঘর থেকে বের হলে কাউকে দেখতে পাননি।  এরপর রবিবার সকালে একই স্থানে তাজা বোমা পাওয়া যায়।  বিষয়টি পুলিশকে জানান।  খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।  এরপর বোমার অবশিষ্টাংশ ও তাজা বোমা পুলিশ উদ্ধার করে।  কারা এই ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছেন না স্থানীয় লোকজন।  এ প্রসঙ্গে মাথাভাঙ্গা এসডিপিও বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।