News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফের অভিযানে মোট ১১ জন বাংলাদেশী সহ ৩ ভারতীয় টাউট আটক 
Image

বিএসএফের অভিযানে মোট ১১ জন বাংলাদেশী সহ ৩ ভারতীয় টাউট আটক 

আগরতলা, ২৬ অক্টোবর: পৃথক পৃথক অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে বিএসএফ। বিএসএফের অভিযানে মোট ১১ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। পাশাপাশি, ৩ জন ভারতীয় টাউটকে আটক করা হয়েছে। আজ বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। 

বিবৃতিতে জানানো হয়েছে, বিএসএফের কাছে গোপন সংবাদের খবর আসে আগরতলা রেলস্টেশন দিয়ে বাংলাদেশী নাগরিকরা বহিঃরাজ্যের উদ্দ্যশে পাড়ি দেবেন। সেই খবরের ভিত্তিতে  গতকাল গভীর রাতে বিএসএফ অভিযানে চালিয়েছে। অভিযানে সন্দেহভাজন ৯জনকে আটক করে। আটক ব্যক্তিদের ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় বাংলাদেশী বলে জানায়। আরও জানা গেছে যে গ্রেফতারকৃত বাংলাদেশী নাগরিকরা সবেমাত্র জামিনে মুক্তি পেয়েছে এবং ভারতে স্থায়ী বসতি স্থাপনের জন্য কলকাতায় চলে যাওয়ার পরিকল্পনা করছিল।

অন্য একটি অভিযানে, দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত বিলোনিয়া মহকুমা থেকে বিএসএফ 0২ শিশু সহ ৬ জনকে আটক করেছে। তাঁর মুহুরি নদীপথের ফাঁক দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। তাদের মধ্যে ০৩ জন বাংলাদেশী (০১ শিশু সহ)। তাদের বাড়ি, বাংলাদেশে। বাকি ০৩ জন ভারতীয় নাগরিক (০১ শিশু সহ) দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা।

Releated Posts

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top