News Flash

Image

হাইলাকান্দির এগজামিনেশন স্পেশাল ট্রেনের ফেরত যাত্রার সময় পরিবর্তন

হাইলাকান্দি (অসম), ২৬ অক্টোবর (হি.স.) : আগামীকাল ২৭ অক্টোবর শিলচরে অনুষ্ঠেয় ‘আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজামিনেশন’ (এডিআরই)-এ  হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য যে ০৫৬৭৯/০৫৬৮০ নম্বরের যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে তার ফেরত যাত্রার সময়সূচি পরিবর্তন করে পিছিয়ে দেওয়া হয়েছে।

ট্রেনটি রবিবার অর্থাৎ ২৭ অক্টোবর সন্ধ্যা ছয়টায় শিলচর থেকে জামিরার উদ্দেশ্যে রওয়ানা দেবে। আগের সময়সূচি অনুযায়ী ট্রেনটি বিকাল সাড়ে তিনটায় রওয়ানা দেওয়ার কথা ছিল। কিন্তু হাইলাকান্দি জেলা প্রশাসনের অনুরোধে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটির সময়সূচি পরিবর্তন করে সন্ধ্যা ছয়টায় শিলচর থেকে যাত্রা করার শিডিউল নির্ধারণ করে দিয়েছেন।

উল্লেখ্য‌, হাইলাকান্দি জেলার পরীক্ষার্থীদের জন্য ০৫৬৭৯/০৫৬৮০ নম্বর বিশেষ ট্রেনটি ২৭ অক্টোবর ভোর চারটায় জামিরা থেকে শিলচর অভিমুখে রওয়ানা দেবে। পাশাপাশি সকাল ৫.০০টা থেকে হাইলাকান্দি শহরের গাছতলা বাসস্ট্যান্ড, কলেজ রোড বাসস্ট্যান্ড থেকেও ভূতল সড়কপথে ট্রাভেলার বাস শিলচরের উদ্দশ্যে রওয়ানা দেবে ৫ মিনিট অন্তর অন্তর।

এছাড়া লালাবাজার বাসস্ট্যান্ড এবং ঘাড়মুড়া থেকেও শিলচরের উদ্দেশ্যে ট্রাভেলার বাস চলাচল করবে। এদিন বিকালে শিলচর থেকেও অনুরূপভাবে হাইলাকান্দি ও ঘাড়মুড়া পর্যন্ত ট্রেভেলার বাস চলাচল করবে। তবে পরীক্ষার্থীদেরকে নিজেদের পকেট থেকে ভাড়া দিয়ে বাস এবং ট্রেনের সুযোগ নিতে জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top