News Flash

  • Home
  • দেশ
  • সীমান্তের ক্যাম্প থেকে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, তদন্ত শুরু
Image

সীমান্তের ক্যাম্প থেকে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, তদন্ত শুরু

উত্তর ২৪ পরগনার, ২৬ অক্টোবর (হি.স.): স্বরূপনগর থানার বিথারী ১৪৩ নম্বর বিএসএফ ক্যাম্পে কর্মরত এক বিএসএফ জওয়ানকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত জওয়ানের নাম সত্যেন্দ্র পল (বয়স ৩৫), যিনি উত্তর প্রদেশের বুলন্দশহরের বাসিন্দা ছিলেন। বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন তিনি।

শুক্রবার সকাল ৯টা নাগাদ ক্যাম্প থেকে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্বরূপনগর সারাফুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর তাঁর মৃতদেহ স্বরূপনগর থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে বসিরহাট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।শনিবার বিএসএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই মৃত্যুর কারণ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটল এবং এর পেছনে কোনও রহস্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত জওয়ানের পরিবারকে ইতিমধ্যেই এই ঘটনার বিষয়ে জানানো হয়েছে। বিএসএফ-এর একাধিক আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত প্রক্রিয়া তদারকি করছেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top