News Flash

  • Home
  • Uncategorized
  • শিবনগর কলেজ রোডে ভাড়া বাড়ীতে ছাত্রীর রহস্য মৃত্যু
Image

শিবনগর কলেজ রোডে ভাড়া বাড়ীতে ছাত্রীর রহস্য মৃত্যু

girl-deadনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় শিবনগর কলেজ রোডে ভাড়া বাড়িতে কলেজ পড়ুয়া তৃতীয় বর্ষের এক ছাত্রীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিজেপি মহিলা মোর্চা৷
রাজধানী আগরতলা শহরের শিবনগর কলেজ রোডে ভাড়া বাড়িতে থাকা কলেজ পড়ুয়া ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে৷ মৃত ছাত্রীটির নাম মৌসুমী সরকার৷ বাড়ি তেলিয়ামুড়ার নেতাজী নগরে৷ সে তেলিয়ামুড়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী৷ তার ভাই আগরতলায় একাদশ শ্রেণীতে পাঠরত৷ ভাইকে সাহায্য করার জন্য প্রায়ই শিবনগর কলেজ রোডে ভাইয়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত৷ বৃহস্পতিবার ভোর পৌণে চারটা নাগাদ ভাই রাহুল সরকার ফোন করে তার মাকে জানায় তার বোন মৌসুমীর মৃত্যু হয়েছে৷ তখনই মৌসুমীর মা ভাড়া বাড়ির পাশের ঘরের লোকজনদের ফোন করে বিষয়টি জানান৷ অপর ভাড়াটিয়া বিষয়টি বাড়ির মালিককে জানান৷ সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ অবস্থায় রাহুলকে ডেকে ঘর থেকে বের করা হয়৷ মৃতদেহটি বিছানায় শুয়ানো অবস্থায় ছিল৷ বিছানাপত্র সবকিছু ঠিকঠাক ছিল৷ অথচ রাহুল তাদেরকে জানায় বোন নাকি ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ কিন্তু এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে আশঙ্কা ব্যক্ত করেছেন অনেকেই৷ বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে ঘটনার সুষ্ঠ তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আগরতলা পূর্ব মহিলা থানায় ডেপুটেশান প্রদান করে৷ মহিলা থানার ওসি ঘটনার সুষ্ঠ তদন্তের আশ্বাস দিয়েছেন৷ ভাড়া বাড়িতে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top