নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় শিবনগর কলেজ রোডে ভাড়া বাড়িতে কলেজ পড়ুয়া তৃতীয় বর্ষের এক ছাত্রীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিজেপি মহিলা মোর্চা৷
রাজধানী আগরতলা শহরের শিবনগর কলেজ রোডে ভাড়া বাড়িতে থাকা কলেজ পড়ুয়া ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে৷ মৃত ছাত্রীটির নাম মৌসুমী সরকার৷ বাড়ি তেলিয়ামুড়ার নেতাজী নগরে৷ সে তেলিয়ামুড়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী৷ তার ভাই আগরতলায় একাদশ শ্রেণীতে পাঠরত৷ ভাইকে সাহায্য করার জন্য প্রায়ই শিবনগর কলেজ রোডে ভাইয়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত৷ বৃহস্পতিবার ভোর পৌণে চারটা নাগাদ ভাই রাহুল সরকার ফোন করে তার মাকে জানায় তার বোন মৌসুমীর মৃত্যু হয়েছে৷ তখনই মৌসুমীর মা ভাড়া বাড়ির পাশের ঘরের লোকজনদের ফোন করে বিষয়টি জানান৷ অপর ভাড়াটিয়া বিষয়টি বাড়ির মালিককে জানান৷ সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ অবস্থায় রাহুলকে ডেকে ঘর থেকে বের করা হয়৷ মৃতদেহটি বিছানায় শুয়ানো অবস্থায় ছিল৷ বিছানাপত্র সবকিছু ঠিকঠাক ছিল৷ অথচ রাহুল তাদেরকে জানায় বোন নাকি ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ কিন্তু এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে আশঙ্কা ব্যক্ত করেছেন অনেকেই৷ বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে ঘটনার সুষ্ঠ তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আগরতলা পূর্ব মহিলা থানায় ডেপুটেশান প্রদান করে৷ মহিলা থানার ওসি ঘটনার সুষ্ঠ তদন্তের আশ্বাস দিয়েছেন৷ ভাড়া বাড়িতে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
শিবনগর কলেজ রোডে ভাড়া বাড়ীতে ছাত্রীর রহস্য মৃত্যু
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















