News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলা আসনে উপ-নির্বাচন, ভোট গ্রহণ কেন্দ্র ৪৮টি, মোট ভোটার ৩৯০০৭
Image

বড়জলা আসনে উপ-নির্বাচন, ভোট গ্রহণ কেন্দ্র ৪৮টি, মোট ভোটার ৩৯০০৭

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর ৷৷ বড়জলা বিধানসভা আসনের উপনির্বাচনে ৪৮টি ভোট গ্রহণ কেন্দ্র থাকবে৷ মোট ২৭টি স্থানে ভোটগ্রহণ কেন্দ্রগুলি থাকবে৷ ভোটগ্রহণ হবে ইভিএম’র মাধ্যমে৷ ভোটগ্রহণ প্রক্রিয়া যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে আগামী ২৩ ও ২৪ অক্টোবর উমাকান্ত একাডেমিতে ইভিএম’র ফার্স্ট লেভেল চেকিং করা হবে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত জেলাশাসক কুন্তল দাশ এই সংবাদ জানিয়েছেন৷
এদিন তিনি জানান, এই কেন্দ্রের উপনির্বাচনে ৩৯ হাজার ৭ জন ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন৷ এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২০ হাজার ৯৭২ জন এবং মহিলা ভোটার ১৮ হাজার ৯৩৫ জন৷ তিনি জানান, ১ জানুয়ারি ২০১৬ ভোটার তালিকা মূলেই এই ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে৷
এদিকে, বড়জলা বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের উপনির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের সভাগৃহে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ পশ্চিম জেলার জেলাশাসক তথা এই উপনির্বাচনের জেলা নির্বাচন আধিকারিক ডা মিলিন্দ রামটেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সিপিআই(এম), ভারতীয় জাতীয় কংগ্রেস ও অলইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিগণ ছাড়াও অতিরিক্ত জেলাশাসক কুন্তল দাস, পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি, এসডিপিও (সদর) অশোককুমার সিনহা, এসডিপিও(এনসিসি) ধ্রুব নাথ, সদর মহকুমার মহকুমা শাসক তথা এই উপনির্বাচনের রিটার্নিং অফিসার সুমিত রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন৷ বৈঠকে উপনির্বাচনে আদর্শ আচরণ বিধি নিয়ে আলোকপাত করেন জেলা নির্বাচন আধিকারিক ডা মিলিন্দ রামটেকে৷ তিনি এই উপনির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলির সহযোগিতা কামনা করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top