নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর ৷৷ বড়জলা বিধানসভা আসনের উপনির্বাচনে ৪৮টি ভোট গ্রহণ কেন্দ্র থাকবে৷ মোট ২৭টি স্থানে ভোটগ্রহণ কেন্দ্রগুলি থাকবে৷ ভোটগ্রহণ হবে ইভিএম’র মাধ্যমে৷ ভোটগ্রহণ প্রক্রিয়া যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে আগামী ২৩ ও ২৪ অক্টোবর উমাকান্ত একাডেমিতে ইভিএম’র ফার্স্ট লেভেল চেকিং করা হবে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত জেলাশাসক কুন্তল দাশ এই সংবাদ জানিয়েছেন৷
এদিন তিনি জানান, এই কেন্দ্রের উপনির্বাচনে ৩৯ হাজার ৭ জন ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন৷ এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২০ হাজার ৯৭২ জন এবং মহিলা ভোটার ১৮ হাজার ৯৩৫ জন৷ তিনি জানান, ১ জানুয়ারি ২০১৬ ভোটার তালিকা মূলেই এই ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে৷
এদিকে, বড়জলা বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের উপনির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের সভাগৃহে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ পশ্চিম জেলার জেলাশাসক তথা এই উপনির্বাচনের জেলা নির্বাচন আধিকারিক ডা মিলিন্দ রামটেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সিপিআই(এম), ভারতীয় জাতীয় কংগ্রেস ও অলইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিগণ ছাড়াও অতিরিক্ত জেলাশাসক কুন্তল দাস, পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি, এসডিপিও (সদর) অশোককুমার সিনহা, এসডিপিও(এনসিসি) ধ্রুব নাথ, সদর মহকুমার মহকুমা শাসক তথা এই উপনির্বাচনের রিটার্নিং অফিসার সুমিত রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন৷ বৈঠকে উপনির্বাচনে আদর্শ আচরণ বিধি নিয়ে আলোকপাত করেন জেলা নির্বাচন আধিকারিক ডা মিলিন্দ রামটেকে৷ তিনি এই উপনির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলির সহযোগিতা কামনা করেন৷
বড়জলা আসনে উপ-নির্বাচন, ভোট গ্রহণ কেন্দ্র ৪৮টি, মোট ভোটার ৩৯০০৭
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















