News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওড়িশার স্থলভূমিতে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল, বাংলায় প্রভাব তুলনামূলক কম
Image

ওড়িশার স্থলভূমিতে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল, বাংলায় প্রভাব তুলনামূলক কম

ভুবনেশ্বর ও কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): ওড়িশার স্থলভাগে আছড়ে পড়লো ঘূর্ণিঝড় ‘দানা’। শক্তি বাড়িয়েই স্থলভাগে আছড়ে পড়ে বঙ্গোপসাগরে সৃষ্ট এই সামুদ্রিক ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১.১২ মিনিটে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। ভিতরকণিকা এবং ধামারার মধ্যবর্তী হাবালিখাটি নেচার ক্যাম্পের কাছ থেকে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়ের শেষ অংশ। প্রবল বেগে ঝড় বইতে থাকে। ঝড়ের দাপটে ওডিশার ভদ্রকের ধামারায় রাস্তার ওপর অনেক গাছ ভেঙে পড়ে।

 রাত দেড়টা নাগাদ ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। এই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতি ছিল ১২০ কিলোমিটার। শুক্রবার সকাল পর্যন্ত এই ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলে। ঘূর্ণিঝড়ের দাপট শেষ হতেই, ভুবনেশ্বর ও কলকাতা বিমানবন্দর থেকে বিমান পরিষেবা শুরু হয়েছে।ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে দেখা যায়নি বাংলায়। রাত ১২টার পর থেকে ঝড়ের দাপট বাড়ে সুন্দরবন এলাকায়। সাগর, নামখানা, পাথর প্রতিমায় বেশ কিছু গাছের ডাল ভেঙেছে। রাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই গাছ কেটে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। শুক্রবারও সব ফেরি পরিষেবা বন্ধ রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে।

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top