News Flash

  • Home
  • Uncategorized
  • ফেডারেশনে ভাঙন, সভাপতি সহ ১০৬ জন কর্মচারী নেতা তৃণমূলে
Image

ফেডারেশনে ভাঙন, সভাপতি সহ ১০৬ জন কর্মচারী নেতা তৃণমূলে

federationনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ কংগ্রেসের কর্মচারী সংগঠনের শীর্ষ নেতৃত্বদের একাংশ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ বুধবার ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ এবং মহাসচিব  সমর রায়ের নেতৃত্বে ১০৬ জন কর্মচারী নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ তৃণমূলে যোগ দিয়ে সমরবাবু বলেন, দীর্ঘদিন কংগ্রেসের ব্যানারে থেকে কর্মচারীদের স্বার্থে বহু আন্দোলন করা হলেও প্রকৃত অর্থে সম্পূর্ণটাই বিফলে গেছে৷ কংগ্রেস-সিপিএম হাতে হাত ধরে চলছে৷ এর মাঝে এ রাজ্যে কর্মচারীদের স্বার্থে কোন আন্দোলনই সার্থক হবে না৷ এই বিষয়টি অনুভব করতে পেরেই তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৷ তিনি দাবি করে বলেন, আগামী দিনে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সমস্ত সরকারি কর্মচারীদের স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷ ত্রয়োদশ এবং চতুর্থদশ অর্থ কমিশনের বঞ্চনা কথা বলে রাজ্য সরকার যেভাবে   সরকারি কর্মচারীদের ঠকাচ্ছে তার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে৷ এদিন এনিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণও বলেন, রাজ্যের সরকারি কর্মচারীদের স্বার্থে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে সবরকম সহযোগিতা তিনি করবেন৷ পাশাপাশি এও বলেন, ত্রয়োদশ ও চতুর্থদশ অর্থ কমিশন কোনদিক দিয়ে রাজ্যকে বঞ্চিত করেনি৷ ফলে, কর্মচারীদের পাশে তৃণমূল কংগ্রেস সবসময় থাকবে বলে সুদীপবাবু জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top