দেহরাদূন, ২৪ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের কেদারনাথ সড়কের চিরবাসার কাছে খাদ থেকে পশ্চিমবঙ্গের এক বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে এসডিআরএফ।
বৃহস্পতিবার জানা গেছে, বুধবার গভীর রাতে এসডিআরএফ এর কাছে সোনপ্রয়াগ থানা থেকে খবর আসে যে চিরবাসার কাছে খাদে একটি মৃতদেহ দেখতে পাওয়া গেছে। খবর পেয়েই এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গভীর রাতেই অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে মহিলার দেহ খাদ থেকে উদ্ধার করে। জানা গেছে, মৃত মহিলার নাম কল্পনা দাস (৬০)। তিনি পশ্চিমবঙ্গের দমদমের বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



















