News Flash

  • Home
  • Uncategorized
  • বিপজ্জনক অবস্থায় বিদ্যুৎ পরিবাহি তার, হেলদোল নেই নিগম কর্তাদের
Image

বিপজ্জনক অবস্থায় বিদ্যুৎ পরিবাহি তার, হেলদোল নেই নিগম কর্তাদের

electricity lineনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ অক্টোবর৷৷ বিদ্যুৎ নিগমের তেলিয়ামুড়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে পশ্চিম তেলিয়ামুড়া গাঁওসভার করকরি এলাকায় যেকোন সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে৷ এলাকার ভুক্তভোগী জনগণের কথায় পাত্তাই দিচ্ছেন না বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা৷
তেলিয়ামুড়া ব্লকের পশ্চিম তেলিয়ামুড়া গাঁওসভায় দীর্ঘ কুড়ি বছর ধরে বসবাস করছেন সুশীল ভৌমিকসহ বেশকিছু পরিবার৷ বছর চারেক আগে ঝড়ে এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়েছিল৷ জরুরী ভিত্তিতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার তাদিদে বিদ্যুতের খঁুটির নির্ধারিত উঁচু স্থানে বিদ্যুতের তার না টেনে অনেক নিচে বিদ্যুতের খঁুটিতে তারগুলি টেনে বিদ্যুৎ ব্যবস্থা আপাতত স্বাভাবিক করা হয়েছিল৷ অপেক্ষাকৃত নিচু স্থানে বিদ্যুতের খঁুটিতে বিদ্যুৎ পরিবাহী তার বেধে বিদ্যুৎ সরবরাহ করায় বিপাকে পড়েন ওই এলাকার মানুষ৷ বিদ্যুতের তার অনেকের ঘরের ছাউনীর খুব কাছাকাছি স্থান দিয়ে বয়ে গেছে৷ বাতাস বইলে তারগুলি ঘরের ছাউনীতে লেগে যায়৷ ফলে দূর্ঘটনার আশঙ্কা থেকেই যায়৷ এলাকার সুশীল ভৌমিকসহ অনেকেই বিষয়টি বিদ্যুৎ নিগমের তেলিয়ামুড়া অফিসে জানা৷ কিন্তু এ বিষয়ে ইতিবাচক কোন সাড়া মিলেনি৷ তাতে ক্ষোভে ফুসছেন এলাকাবাসী৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে কোনও সময় প্রাণহানীর ঘটনাও ঘটতে পারে৷ ঝড় তুফান আসলে বিদ্যুৎ আতঙ্কে সুশীল ভৌমিকের পরিবারের লোকজনরা ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন বলে জানান সুশীলবাবু৷ অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে তারা জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top